চন্দনাইশে আধুনিক কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা চলছে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন পশ্চিম এলাহাবাদ সুলতানপল্লী-১ এ কৃষিযন্ত্রপাতি প্রস্তুত, নিরাপত্তা ও কর্মপরিবেশের ওপর স্থানীয় কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলছে। যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে গতকাল শুক্রবার এই কর্মশালার উদ্বোধন করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বাংলা মার্ক লিমিটেডের সার্বিক সহযোগিতায় খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এই কর্মশালা চলছে।

কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালনা মো. রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (বিজনেস ডেভলপমেন্ট) শাহেদুর রহমান।

কর্মশালায় কৃষিযন্ত্রপাতি উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও কর্মপরিবেশের উপর কৃষকদের আধুনিক পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের হ্যান্ডটুলসের ব্যবহার, ওয়েল্ডিং, পাইলিং, শক্তি সঞ্চালন, ড্রিলিং, গ্রাউন্ডিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় এগ্রো সার্ভিস, স্পেয়ার পার্টস ডিপার্টমেন্ট, সুপারভাইজিং, মেকানিক্যাল ও টেকনিক্যাল বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় অতিথিরা বলেন, ‘আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে কৃষি উদ্ভাবনে এগিয়ে এলে বাংলাদেশ আরও কৃষি বিপ্লব ঘটাতে সক্ষম হবে। প্রযুক্তিকে কাজে লাগালে গ্রামীণ কৃষকরা আরও স্বাবলম্বী ও স্বচ্ছল হতে পারবে। একইসঙ্গে তা দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করবে।’

সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কেরানীহাট রেলবিটের কুনিয়া বটতল এলাকায় এই দুর্ঘটনা হয়। 
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। 
চাঁদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ ৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর চার নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকায় নিজ বাড়ি থেকে...
উত্তরের সীমান্তঘেঁষা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় দিনে গরম থাকলেও রাতে হালকা ঠান্ডা পড়ছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়-নীলফামারী ও আশপাশের এলাকায় সারা দেশের তুলনায় আগেই উপস্থিতি জানান...
সুন্দরবন ভ্রমণে গিয়ে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ঢেউয়ের তোড়ে এক পর্যটক ভেসে গেছেন। নিখোঁজ পর্যটকের নাম রিয়াজ আহমেদ (২৭), তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা।
শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে...
লোডিং...
```html ```

এলাকার খবর