চাঁদপুরে অটোচালক মহিন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কিশোর অটোচালক মহিন মিয়াজী (১৭) হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। 

হত্যার শিকার কিশোর অটোচালক মহিন মিজি উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছিল উদ্দিন মিয়াজীর ছেলে। মামলার আসামিরা হলো– মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মো. রাব্বি (২৬), মো. জসিম (২৬) ও মো. ইসমাইল হোসেন (৪৪)। 

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘হত্যার শিকার কিশোর অটোচালক মহিন মিজি উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছিল উদ্দিন মিয়াজীর ছেলে। তাকে হত্যার ঘটনায় ১ ডিসেম্বর থানায় হত্যা মামলা দায়ের হয়। ওই মামলার সূত্র ধরে মতলব দক্ষিণ থানার ওসি পুলিশের একটি বিশেষ দল গঠন করেন। ওই দলটি তদন্ত করে হত্যায় জড়িত আসামি মো. রাব্বি ওরফে কালুকে গ্রেপ্তার করে। তার তথ্যের ভিত্তিতে ২ ডিসেম্বর অভিযান চালিয়ে আসামি জসিম ও ইসমাইল হোসেনকে গ্রেপ্তার এবং ইসমাইলের হেফাজতে থাকা অটোবাইকের ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। তবে ঘটনায় জড়িত পলাতক আসামি সুজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এসপি আরও বলেন, ‘এর আগে গত ২৯ নভেম্বর দুপুরে পূর্ব পরিকল্পার অনুযায়ী, আসামি সুজন মোবাইল ফোনে কিশোর চালক মহিনকে মতলব ধনারপাড় আসার জন্য। ওই চালক তাদের কথামত বাড়ি থেকে ধনার পাড় চলে আসে। সেখানে আসলে সুজনসহ সকল আসমি তার ব্যাটারিচালিত অটোরিকশা করে নাগদা, আশ্বিনপুর, নারায়নপুরসহ বিভিন্নস্থানে ঘুরাঘুরি করে। সন্ধ্যার পরে তারা ঘটনাস্থল উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি গ্রামের গোলগেইল্যা খালের পাড়ে নিয়ে যায়। সেখানে তারা কৌশলে তাকে শ্বাসরোধে হত্যা করে এবং অটোরিকশাটি চালিয়ে আসামি ইসমাইলের গ্যারেজে নিয়ে আসে। সেখানে তারা ব্যাটারিগুলো ২৩ হাজার ৫০০টাকা বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিয়ে যায়।’

চাঁদপুরে অটোচালক মহিন মিয়াজী হত্যা মামলা নিয়ে সংবাদ সম্মেলন করছেন পুলিশ সুপার। ছবি: ইনডিপেনডেন্ট

মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়-তারা সরাসরি এই হত্যার ঘটনায় জড়িত ছিলেন। তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে।’

প্রেস ব্রিফিংয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদিপ্ত রায়, (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খাইরুল কবির, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিল।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
রংপুরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের মুনাফায় হেয়ারকাট বা মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত...
লোডিং...

এলাকার খবর