অনৈতিক কারবার নিয়ে বাগবিতণ্ডা, স্ত্রীকে হত্যার পর স্বামীর ‘আত্মহত্যাচেষ্টা’

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৬ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকায় স্ত্রী লাখি বেগমকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী মোস্তফা মিয়া (৪৫) আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

আহত মোস্তফা মিয়াকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মোস্তফা মিয়া কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুর গ্রামের অটোরিকশাচালক। তিনি ২০০৯ সালে লাখি বেগমকে বিয়ে করেন। তাঁদের এক ছেলে সন্তান রয়েছে।

আহত মোস্তফা মিয়া জানান, তাঁর স্ত্রী মোবাইল ফোনে অনৈতিক কারবারে জড়িয়ে পড়েন। এ নিয়ে বাগবিতণ্ডার সময় তিনি ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। পরে স্ত্রীই তাঁকে সেই ছুরি দিয়ে পেটে আঘাত করেছেন। তবে পুলিশের ভাষ্য, মোস্তফা নিজেই স্ত্রীকে মেরে আত্মহত্যার চেষ্টা করেছেন।

এ নিয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে আটক করা হয়েছে। পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে। এ বিষয় হত্যা মামলা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
রংপুরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত...
লোডিং...

এলাকার খবর