চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২, গুলিবিদ্ধ ৪

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০২:২৩ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ার ছনখোলা এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। ডাকাত সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের পিটুনি দেওয়া হয়। এ সময় পাল্টা গুলিতে স্থানীয় কয়েকজন এলাকাবাসী গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কাঞ্চনার নেজাম নামের এক রাজনৈতিক কর্মী গত ৫ আগস্টের পর মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরেন। ফিরেই তিনি এলাকায় চাঁদাবাজি, ডাকাতি শুরু করেন। নেজাম গ্রুপের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে। সোমবার নেজাম আরো কয়েকজন নিয়ে ছনখোলা এলাকায় গেলে তারাবী নামাজ পরে বের হওয়া মুসল্লিরা নেজাম গ্রুপকে ঘিরে মসজিদের মাইকে ঘোষণা দেয় এলাকায় ডাকাত পড়েছে। এতে ক্ষিপ্ত হয়ে নেজাম একালাবাসীর ওপর গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হলে ক্ষিপ্ত এলাকাবাসী নেজাম ও তাঁর সাথে থাকাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে নেজাম ও ছালেক নামে দুজন মারা যায়।

সাতানিয়া থানার অফিসার আমজাদ হোসেন জানান, এলাকাবাসীর গণপিটুনিতে দুজন মারা গেছে। কয়েকজন গুলিবিদ্ধ আছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে সেটা তিনি জানাতে পারেননি। ঘটনাস্থলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য অফিসার আছে জানিয়ে তিনি বলেন, গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। গুলিবিদ্ধ অন্তত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে হাবিবুর রহমান নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কেরানীহাট রেলবিটের কুনিয়া বটতল এলাকায় এই দুর্ঘটনা হয়। 
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে বাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। 
উত্তরের সীমান্তঘেঁষা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় দিনে গরম থাকলেও রাতে হালকা ঠান্ডা পড়ছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়-নীলফামারী ও আশপাশের এলাকায় সারা দেশের তুলনায় আগেই উপস্থিতি জানান...
সুন্দরবন ভ্রমণে গিয়ে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ঢেউয়ের তোড়ে এক পর্যটক ভেসে গেছেন। নিখোঁজ পর্যটকের নাম রিয়াজ আহমেদ (২৭), তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা।
শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে...
লোডিং...
```html ```

এলাকার খবর