‘সীতাকুন্ডে শিশু ইরা হত্যাকারীর সর্বোচ্চ বিচার নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ’

চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকোপার্ক এলাকায় গলা কেটে শিশু ইরা হত্যাকারীর সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০২:১৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকোপার্ক এলাকায় গলা কেটে শিশু ইরা হত্যাকারীর সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আজ বুধবার দুপুরে সীতাকুন্ডে নিহত শিশু ইরার বাড়ি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

এ সময় শোকাহত পরিবারের পাশে বসে কথা বলেন তিনি। সান্ত্বনা দেন এবং তাদের কথা শোনেন।

প্রতিমন্ত্রী এই ঘটনাকে একটি নৃশংস ও জঘন্য অপরাধ বলে আখ্যায়িত করে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান। এ ছাড়া দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান হেলাল উদ্দীন।

গত ১ মার্চ শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। মঙ্গলবার ভোরে চমেক হাসপাতালে মারা যায় শিশু ইরা।

কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসাইন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
অবশেষে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার বিবৃতিতে এ ঘোষণা দেন তারা।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। আজ রোববার সকাল ১১টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ...
নোয়াখালীতে পৃথক ঘটনায় এক বৃদ্ধ ও এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ চালুর বিষয়ে বক্তব্য দেওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার...
দীর্ঘদিনের ক্ষমতা, গাজা যুদ্ধের চাপ, নিরাপত্তা ব্যর্থতা ও দুর্নীতির মামলা। সব মিলিয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবারের নির্বাচন ঘিরে জনমত...
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রধানমন্ত্রী নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর