নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজ

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৫:২১ পিএম

নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ক্লাস-পরীক্ষাসহ সব কার্যক্রম। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা শিক্ষক ও ছাত্রছাত্রীদের। ভূমিকম্প বা বন্যা পরিস্থিতিতে তাদের দিন কাটে আতঙ্কে। কক্ষ সংকটে নেওয়া যাচ্ছে না বিএসসি কোর্সের ক্লাসও। 

১৯৭২ সালে প্রতিষ্ঠিত নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউটকে ২০২১ সালে কলেজে উন্নীত করে সরকার। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো এবং জনবল সংকটে জর্জরিত প্রতিষ্ঠানটি। 

একই ভবনের নিচতলায় চলে ক্লাস। দোতলা ও তিনতলায় ১০০ শয্যার ছাত্রী হোস্টেলে থাকছেন ২৫০ জন। তবে ছাত্রদের জন্য নেই কোনো আবাসিক ব্যবস্থা। 
 
গেল বছর এই ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে গণপূর্ত বিভাগ। পলেস্তারা এবং দরজা-জানালা ভেঙে পড়ছে প্রায়ই। সামন্য বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ে ভেতরে। তারপরও কোনো বিকল্প না থাকায় সেখানেই চলছে সব কার্যক্রম। 

কলেজের অধ্যক্ষ লায়লা জাহান জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ভবনটির ব্যাপক ক্ষতি হয়। কলেজে সংলগ্ন নোয়াখালী জেনারেল হাসপালের সংযোগ সড়ক উঁচু করার পর থেকে বৃষ্টি হলেও কলেজে জলাবদ্ধা দেখা দেয়। এছাড়া হাসপালের বহুতল ভবনের জন্য মাটি ফাইলিংয়ের সময় নার্সিং কলেজ কয়েক ফুট নিচে ডেবে যায়। কলেজের নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বাব বার যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি।

বড় ধরনের দুর্ঘটনার আগেই জরুরি ব্যবস্থা নেয়ার দাবি কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ৮টি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না কোনো শিক্ষার্থী। এসব কলেজের চারটি থেকে রেজিস্ট্রেশনই করেননি কেউ। বাকি চারটি কলেজে রেজিস্ট্রেশন করেও ৩৫ জন শিক্ষার্থী...
চট্টগ্রামের চাঞ্চল্যকর বাকলিয়া শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামি ডেকোরেটর কর্মী মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ  গঠনের ৮ কার্যদিবসের মধ্যে আজ চট্টগ্রাম শিশু সহিংসতা দমন...
ঢাকাগামী বিআরটিসি বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডের ওপর উঠে যায়। একপর্যায়ে বাসটি উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন আহত...
চট্টগ্রামের ইপিজেড এলাকায় ৪ বছর বয়সী শিশু আয়াতকে হত্যা ও মরদেহ ছয় টুকরো করে গুমের দায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অর্থনৈতিক মন্দার কারণে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় প্রায় ২০ শতাংশ কমেছে। ২০২৬ সালের প্রথম তিন মাসে আয় নেমে এসেছে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে বলে জানিয়েছে ইউরোস্ট্যাট।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০২৫ অনুযায়ী, গত বছর ব্যাংক খাতে নিট লোকসান হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৬৬ কোটি টাকা। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় দেশের ব্যাংকিং খাত গভীর সংকটে পড়েছে।
তিন মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর শান্তি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রভাব কমানোর...
কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের ওপর বালুবাহী ট্রাক উল্টে পড়ায় বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার ভোরের এ দুর্ঘটনায় রেল যোগাযোগে সৃষ্টি হয়েছে বড় ধরনের বিপর্যয়। এতে আটকে গেছে কুড়িগ্রাম এক্সপ্রেস...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর