যারা নিজেদের রাজাকার বলেছে তাদের শেষ দেখে ছাড়ব: ছাত্রলীগ সভাপতি

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১১:০০ এএম

যারা নিজেদের রাজাকার বলার সাহস দেখিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের শেষ দেখে ছাড়বে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থানকালে এ কথা বলেন তিনি। 

এসময় সাদ্দাম হোসেন ঘোষণা দেন, ছাত্রলীগ আগামীকাল মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বিক্ষোভ মিছিল করবে।  

ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সভাপতি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নে আন্দোলনকারীদের প্রতিহতে ছাত্রলীগ মাঠে থাকবে। 

এসময় সাদ্দাম হোসেন দাবি করেন, কোটাবিরোধী আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের প্রায় ৫০০ নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া বিভিন্ন হলের ১০০টি কক্ষ ভাংচুর করা হয়েছে। 

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের। পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে তিন শতাধিক শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। ভর্তি রয়েছে আহত অন্তত ১৩ জন। আহতদের মধ্যে একাংশ ছাত্রলীগ নেতাকর্মী। 

মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে এক তরুণীর ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামের এক যুবকের বিরুদ্ধে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে ওই তরুণীর বাবা ও...
প্রিপেইড মিটার স্থাপন, অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধ ও এরই মধ্যে স্থাপন করা মিটার প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গণ-অনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। পরে নারায়ণগঞ্জ-৫...
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রিশাত জাহান অমি (১৬) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছে। ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি।
​সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলি রাণী (২৪) নামের এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত আরও ১০ থেকে ১২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
গুম প্রতিরোধে আগামী ৩০ আগস্ট শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবে বিরোধী দলীয় জোট। এরপর স্পিকারকে গুম প্রতিরোধে স্মারকলিপি প্রদান করবে বিরোধী জোট। 
ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়ে কিংবা বাবা-মাকে হারিয়ে, যুদ্ধের নির্মম স্মৃতি বয়ে বেড়াচ্ছে গাজার অসংখ্য শিশু। তাদের সেই ক্ষত ও মানসিক ট্রমা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়েভস অব হোপ। এই প্রকল্পের আওতায়...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর