রাজবাড়ী‌তে পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

আপডেট : ১৯ জুন ২০২৫, ০২:০৬ পিএম

রাজবাড়ী পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শ্বশুর সাইদুল প্রামানিকে উদ্ধার করে। এ ঘটনায় জামাতা মো. দাউদ মন্ডলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্প‌তিবার সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হ‌লেন- মো. মিজান মন্ডল ও তাঁর দুই ছেলে মো. দাউদ মন্ডল ও মো. নাজমুল মন্ডল।

স্থানীয়‌রা জানান, শ্বশুর ও জামাতা দাউদ মন্ডলের বা‌ড়ি একই গ্রা‌মে। জমি লিজ দেওয়ার কথা বলে জামাতা দাউদ মন্ডলের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামানিক। প‌রে জমি দিতে না পারায় সাইদুল প্রামা‌নি‌কের কা‌ছে টাকা ফেরত চান দাউদ মন্ডল। ‌সে সময় এক মাসের সময় নেন শ্বশুর সাইদুল প্রামা‌নি‌ক। কিন্তু ছয় বছ‌রেও টাকা ফেরত দেননি তি‌নি। এ নি‌য়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিচার সালিস করেও সুরাহা হয়নি। আজ সকা‌লে সাইদুল প্রামানিককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন জামাতা দাউদ মন্ডল।

বিষয়টি নিশ্চিত করে পাংশা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ সাইদুল প্রামানিককে উদ্ধার ক‌রে‌ছে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জ‌ড়িত থাকার অভিযোগে জামাতাসহ তিনজনকে আটক করেছে পু‌লিশ। এ বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়া‌ধীন।

সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর