নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পিএম

নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। এ ছাড়া আরেক যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয় উপজেলার বিজয় নগরের নতুন সড়কে পাশের পরিত্যক্ত জায়গা থেকে রিজওয়ান নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বারুদি ইউনিয়নের ভটের পাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহতের রক্তাক্ত মরদেহ ও কিছু দূরত্বে অটোরিকশাটি পড়ে ছিল। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে তারা। 

বিষয়টি নিশ্চিত করে তালতলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৈতী কম্পোজিট কারখানার পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছে পুলিশ।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
লোডিং...

এলাকার খবর