সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে আরও ৬ মাস সময় পেল টাস্ক ফোর্স

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের কোনো ক্লু না পাওয়ায় তদন্ত করার জন্য টাস্ক ফোর্সকে আরও ৬ মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। তবে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন তথ্য উদঘাটনের এরইমধ্যে বেশ কয়েকজন সাংবাদিককে জিজ্ঞাসবাদ করেছে টাস্ক ফোর্স। 

হাইকোর্টের গঠিত টাস্ক ফোর্সের কাছে হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য উপাত্ত না থাকা এবং আওয়ামী লীগের সময় যারা তদন্তের সঙ্গে জড়িত ছিল তাদের নাগাল না পাওয়ায় তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই। এজন্য টাস্ক ফোর্স তদন্তের জন্য আরও ৬ মাস সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন।

তবে সাগর রুনির পরিবারের আইনজীবী শিশির মনির হতাশা জানিয়ে বলেন, ১৪ বছরেও গুরুত্পূর্ণ দুই জত্যাকাণ্ডের কোনো ক্লু না পাওয়া আইনশৃঙ্খলা বাহিনী,  বিচার বিভাগসহ সংশ্লিষ্টদের জন্য লজ্জার। নিহতদের দুই পরিবারও বিচার নিয়ে আশাহত।

এর আগে, সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্ত করতে টাস্ক ফোর্স গঠন করে দেয় হাইকোর্ট। তখন ছয় মাস সময় বেঁধে দিয়েছিলেন উচ্চ আদালত। ২৪ এর ৫ আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর সাংবাদিক রুনির ভাই র‍্যাব থেকে তদন্ত কাজ সরিয়ে নিতে হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি করে হাইকোর্ট পুলিশের তদন্ত সংস্থা পিবিআইয়ের প্রধানকে দিয়ে ৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করে দেন। 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নিম্ন আদালত এ পর্যন্ত ১২৫ বার পিছিয়েছে। যা দীর্ঘ ১৩ বছরেও আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তের কূলকিনার করতে পারেনি একাধিক তদন্ত সংস্থা। এ নিয়ে হাইকোর্টও তিন বার ৬ মাস করে সময় দিয়েছেন।

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর