৩ মাস পর সোমবার থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০১:২৯ পিএম

সুন্দরবনের বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় টানা তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল সোমবার থেকে সুন্দরবন সবার জন্য উন্মুক্ত হচ্ছে। তিন মাস বন্ধ থাকায় বনের বন্যপ্রাণীকুল অবাধে বিচরণ করেছে এবং তারা নিরাপদে প্রজনন করতে পেরেছে বলে ধারণা করছে বন বিভাগ। সেই সঙ্গে বনের নদীখালে আগামীতে মাছের উৎপাদনও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট এই তিন মাস সুন্দরবনে সব শ্রেণি-পেশার মানুষের জন্য প্রবেশ নিষিদ্ধ করে বন বিভাগ। প্রথমে ২০১৯ সাল থেকে জুলাই ও আগস্ট দুই মাস করে বন্ধ থাকত। পরে ২০২২ সাল থেকে আরও এক মাস বাড়িয়ে মোট তিন মাস সুন্দরবনে সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, গত জুন থেকে আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনের নদীতে মাছ ধরা ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ছিল। জুন থেকে জুলাই এই সময়টা মাছের প্রজনন মৌসুম। এই সময় মাছের পেটে ডিম থাকে। এই সময়ে যদি মাছ আহরণ না করা হয় তাহলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। এই কারণে বনে সবার প্রবেশ নিষিদ্ধ রাখে সরকার। এই তিন মাস পর্যটকদেরও প্রবেশ নিষিদ্ধ রাখা হয়।

এই বন কর্মকর্তা আরও বলেন, বনে মানুষের প্রবেশ না থাকায় বন্যপ্রাণি তাদের মতো করে চলাফেরা করতে পেরেছে। প্রকৃতিকে একটু রেস্ট দিতে হবে। বন্ধের মধ্যে কিছু অসাধু চক্র বনের মধ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করেছে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

সুন্দরবনে দূষণ রোধে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে খুলনায় ডাম্পিং করছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ সুন্দরবন–টোয়াস। এছাড়াও পর্যটন মৌসুমে সুন্দরবনে যাওয়া প্রতিটি জাহাজে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার...
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে ভাঙা জ্বানালার কাজ করছেন...
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদনে সমস্যা তৈরি হয়েছে। কারিগরি ত্রুটি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর...
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক–স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর