সাংবাদিক নাদিম হত্যা মামলা তদন্তের দায়িত্বে পিবিআই

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পিএম

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলায় বাদী পক্ষের নারাজি মঞ্জুর করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বকশীগঞ্জ আমলী আদালতের বিচারক রোজিনা আহাম্মেদ এই আদেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইম হোসেন বলেন, ‘২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা চালায় মাহমুদুল আলম বাবু ও তার কর্মী–সমর্থকরা। ১৫ জুন সাংবাদিক নাদিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ১৭ জুন বকশিগঞ্জ থানায় চেয়ারম্যান বাবু ও তার ছেলে রিফাতসহ ২২ জন এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম। সেই হত্যা মামলা বকশীগঞ্জ থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখার পর তদন্ত করে সিআইডি।’

অ্যাডভোকেট সাইম হোসেন আরও বলেন, ‘২০২৪ সালের ২৭ আগস্ট সাংবাদিক নাদিম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় সিআইডি। সেখানে প্রধান আসামি বাবুসহ ৯জনকে রাখা হয় এবং বাবুর ছেলে রিফাতসহ মোট ২৭ জনকে বাদ দেওয়া হয়। পরে সেই প্রতিবেদনে নারাজি দিলে তদন্তের দায়িত্ব পায় র‍্যাব-১৪।’

বাদী পক্ষের আইনজীবী বলেন, ‘চলতি বছরের ৩১ আগস্ট একই ধরনের তদন্ত প্রতিবেদন জমা দেয় র‍্যাব। এরপর ২১ সেপ্টেম্বর বাদী পক্ষ নারাজি দিলে আজ আদালত এই আদেশ দেন।’ 

সঠিকভাবে তদন্ত করে খুব কম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে পিবিআই– এমনটাই আশা প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।

আশুলিয়ার জামগড়ায় তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সদ্যভূমিষ্ঠ নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।...
রাজধানীর তেজগাঁওয়ের বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে হত্যার ঘটনায় আনসার সদস্যের জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী ওরফে বিদিশা এরশাদ জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ...
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রাতে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তনের অভিযোগ উঠেছে। ২৭ শিক্ষককে রাতে বোর্ডে ডেকে নেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসজল চোখে বলেছেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি।...
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার চেহারা কেমন হতে পারে? সেখানে কি আগের মতোই লাখ লাখ সেনা, বিশাল ট্যাংক বহর মোতায়েন কিংবা দীর্ঘস্থায়ী গোলাবর্ষণ হবে? নাকি ভিন্ন কোন কৌশল থাকবে? রুশ গণমাধ্যম আরটির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর