রাজশাহীতে দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত 

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৭:১২ পিএম

রাজশাহীর বাঘা উপজেলায় দুপক্ষের সংঘর্ষে মাথায় আঘাত পাওয়া আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বাবুল মারা গেছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। এর আগে, শনিবার দুপুরে বাঘা উপজেলা চত্বরে দুপক্ষের সংঘর্ষে তিনি আহত হন। তিনি বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইইউ) ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গত শনিবার সকাল রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজের নেতৃত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের নেতৃত্বে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১৮ জনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আশরাফুল ইসলাম বাবুল ও আড়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ নেতা-কর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ছাড়াও ছুরি ও লোহার পাইপ বহন করতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী দুদলকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইইউ) ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘সাড়ে ৪টার দিতে আশরাফুল ইসলাম বাবুলকে মৃত ঘোষণা করা হয়। তারা মাথায় আঘাত লেগেছিল। সেখান থেকে ইনফেকশন হয়ে তার মৃত্যু হয়।’

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হয়েছে বলে জানায় পুলিশ।

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর