বন্যায় ক্ষতি কমানোর উদ্যোগ 

হাওরাঞ্চল–উপকূলে বিশেষ জাতের ধানবীজ অবমুক্ত করা হবে: কৃষিমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম

বন্যার ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে দেশের হাওরাঞ্চল ও উপকূলীয় এলাকায় বিশেষ জাতের ধানের বীজ অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন। শনিবার কুমিল্লা সার্কিট হাউজে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কুমিল্লা জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। 
 
কৃষিমন্ত্রী বলেন, বন্যার ক্ষতি কমাতে হাওরাঞ্চলে আগাম জাতের বিরি-১১৮ জাতের ধান অবমুক্ত করা হবে। যে ধান আগে রোপন করে আগেই ফলন তোলা সম্ভব। তাই এই মৌসুমে ৩০ টন বীজ হাওরাঞ্চলে সরবরাহ করা হবে, পরের মৌসুমে যেন বীজের কোনো সঙ্কট না হয়। এছাড়া স্যালাইন টলারেন্স জাতের ধান উপকূলীয় অঞ্চলে অবমুক্ত করা হবে। 

মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অসময়ে বৃষ্টিপাত, বন্যা ও খরা হচ্ছে। তাই, আগামী মৌসুমে হাওড় অঞ্চলের কৃষকদের জন্য বিরি–১১৮ জাতের নতুন ধানের বীজ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ৩০ টন বিজ বিতরণ করা হবে। নতুন উদ্ভাবিত এসব জাতের ধান শীতল আবহাওয়াতেও সহজে অঙ্কুরোদগম করতে সক্ষম হবে। ফলে প্রতিকূল আবহাওয়া কিংবা শীতের কারণে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা কমবে। একই সঙ্গে আকস্মিক বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবিলায় কৃষকরা আরও সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আমিনুর রশিদ ইয়াছিন বলেন, এছাড়া, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি জমিতে লবনাক্ততা ছড়িয়ে পড়ছে। উপকূলীয় এলাকার কৃষকদের জন্য লবণাক্ততা সহনশীল নতুন জাতের ধানের বীজ উদ্ভাবনে সরকার কাজ করছে। এসব জাতের ধান লবণাক্ত পরিবেশেও ভালো ফলন দেবে। এর ফলে উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

এসময় উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তর খামার বাড়ির সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল, পরিকল্পনা বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো. রওশন আলম, কৃষি মন্ত্রণালয়ের  যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তারসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কুমিল্লা জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তর এবং সংস্থার কর্মকর্তারা।

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলার বা বিক্রয় প্রতিনিধি হতে পারবেন না; সরকারের এই নীতিমালা বাস্তবায়নে আর বাধা নেই। হাইকোর্টের এক আদেশ বুধবার চেম্বার আদালত স্থগিত করায় নতুন নীতিমালার বাধা কেটে...
কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং তারাই দেশ গড়ার যোদ্ধা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান জানাতে ও অনুপ্রাণিত করতে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য...
কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে বঙ্গভবনে শেরেবাংলা কৃষি...
ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে এ বৈঠক হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর