মরক্কো থেকে সাঁতরে স্পেনে প্রবেশকালে নিহত ৫৭

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৪:৫৩ পিএম

সমুদ্রপথে মরক্কো থেকে স্পেনের সিউটাতে প্রবেশের সময় অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। অধিকাংশেরই সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। 

এছাড়া বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশী সিউটাতে প্রবেশ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিস্থিতিকে আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন।

উন্নত জীবনের আশায় প্রতিদিন ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে বহু অভিবাসনপ্রত্যাশী মানুষ। স্বপ্নের এই যাত্রায় কেউ খুঁজে পায় নতুন ঠিকানা, আবার কেউ হারিয়ে যায় উত্তাল সাগরে, কিংবা অজানা পথে। বেঁচে থাকার আকাঙ্ক্ষা আর ভালো ভবিষ্যতের স্বপ্ন কখনো কখনো নিঃশব্দে রচনা করে সলীল সমাধির এক নির্মম অধ্যায়। 

তেমনই আফ্রিকার উত্তর উপকূলের দেশ মরক্কো থেকে স্পেনের সীমান্ত পাড়ি দেওয়ার এই পথ এখন পরিণত হয়েছে অভিবাসীদের অন্যতম ঝুঁকিপূর্ণ এক রুটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, মরক্কোর সীমান্তঘেঁষা স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউটাতে হাজারো মানুষ সাঁতরে ঢুকছে।

বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টার মধ্যে কয়েক হাজার মানুষ শহরটিতে প্রবেশ করে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রাতভর এই পারাপার অব্যাহত ছিল। এছাড়াও সমুদ্রে সাতরে পার হতে গিয়ে বহু হতাহতের ঘটনাও ঘটেছে। দীর্ঘদিন ধরে এটি ইউরোপে প্রবেশের জন্য অভিবাসীনপ্রত্যাশীদের একটি প্রধান স্থান হিসেবে পরিচিত।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিস্থিতিকে একটি আক্রমণ ও আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। একইসাথে তিনি জানান, এসব অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের দ্রুত মরক্কোতে ফেরত পাঠাতে কাজ শুরু হয়েছে। সীমান্তে সেনা মোতায়েন করায় অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ বন্ধ হয়েছে বলেও জানানো হয়েছে। 

এছাড়া সিউটায় প্রবেশের পর সেখানে নানারকম হয়রানির সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ অভিবাসনপ্রত্যাশীদের। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরও তাদের জন্য কোনো রকম খাবার কিংবা পানির কোনো ব্যবস্থা ছিলো না বলে অভিযোগ করা হয়েছে।

এমনই এক অভিবাসনপ্রত্যাশী জানান, আমি আরও ভালো জীবনের আশায় এসেছিলাম, কিন্তু কপালে জুটেছে ক্ষুধা আর দুর্দশা। এক টুকরো পাউরুটিও জোটেনি আমাদের। এখানে খাবারের দাম অনেক বেশি। আমি স্পেনে বসবাসরত আমার মায়ের কাছে যেতে চেয়েছিলাম।

এর আগে ২০২২ সালে প্রায় ২ হাজার মানুষ মরক্কো থেকে মেলিলায় প্রবেশের চেষ্টাকালে ২৩ জন প্রাণ হারান। ২০১৪ সালে সিউটায় সীমান্তবেড়া টপকে সাঁতরে ঢোকার চেষ্টা করতে গিয়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২০২১ সালের মে মাসেও একবার বিপুলসংখ্যক মানুষ সিউটায় প্রবেশ করেছিলেন।

স্পেনে আগাম নির্বাচনে ভরাডুবি ঘটতে পারে ক্ষমতাসীন বামপন্থী জোটের। প্রায় সব জনমত জরিপেই পিছিয়ে রয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট পার্টি। এ অবস্থায়, আবাসন, দুর্নীতি রোধ ও অভিবাসনসহ...
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয়...
মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। নিজ নিজ মিশনকে দূতাবাসে উন্নীত করার পাশাপাশি রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও সম্মত হয় দুই পক্ষ। এ সম্পর্কের আওতায় অর্থনৈতিক ও...
এক ঘণ্টার জন্য স্পেনের ছোট্ট শহর বুনিওল হয়ে উঠেছিল এক বিশাল টমেটো যুদ্ধের ময়দান। লা টোমাটিনার উৎসবময় এ রণক্ষেত্রে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২২ হাজার মানুষ। এবারের উৎসবে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর