ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, কর্মকাণ্ড চালালে ব্যবস্থা: আইজিপি

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম

নিষিদ্ধ সংগঠন হিসেবে ছাত্রলীগ কোনো কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শনিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘ছাত্রলীগ আর কখনো মিছিল-মিটিং করতে পারবে না। তাদেরকে মিছিল-মিটিং করতে দেওয়া হবে না। ছাত্রলীগকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের অপকর্মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছে। তাই ছাত্রলীগ আর কখনো বাংলাদেশে কোথাও একত্রিত হয়ে মিছিল-মিটিং করতে পারবে না। ইতিমধ্যে কয়েকটি জায়গায় খণ্ড খণ্ড মিছিল করেছে। সেসব মিছিল হতে ছাত্রলীগের কয়েক সদস্যকে গ্রেপ্তারও করা হয়েছে।’ 

ময়নুল ইসলাম বলেন, ‘কতিপয় বিপথগামী সদস্যের জন্য পুলিশ বিভাগ সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকায় থাকা ২১ পুলিশ সদস্যকে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। বিপথগামী সকল সদস্যদের আইনের আওতায় আনা হবে।’ 

আগামীতে যেন কোনো রাজনৈতিক দল পুলিশ সদস্যদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। 

অস্ত্র নিয়ে নতুন করে নীতিমালা করা হচ্ছে বলে জানিয়ে পুলিশপ্রধান বলেন, ‘যাতে বৈধ অস্ত্র আর কোনো নিরীহ মানুষের বুকের ওপর ব্যবহার না হয়। আবু সাঈদ হত্যাসহ জুলাই আন্দোলনে নিহতদের বিচারিক গুরুত্বপূর্ণ মামলাসমূহ বিশেষ অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।’

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেন পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম। রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান তিনি। সেখানে তিনি আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আইজিপি।

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
লোডিং...

এলাকার খবর