ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ল ৯ পরিবারের ২৫ ঘর

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১২:০৮ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নয়টি পরিবারের ২৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত সবুজ বলেন, ‘তিন ভাই কাজ করে বেশ কিছু টাকা জমা করেছিলাম। কয়েকদিন আগে গরু বিক্রির টাকাসহ প্রায় চার লাখ টাকা বাড়িতে ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে।’

কলেজ ছাত্র মাসুম বলেন, ‘আগুনে সব কিছু পুড়ে গেছে। পড়নের মতো কোনো কাপড় নেই। পড়ার মতো বই নেই। খাবার মতো খাবার নেই। থাকার মতো কোনো ঘর নেই।’

পীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রমিজ আলম বলেন, ‘অগ্নিকাণ্ডে নয়টি পরিবারের ২৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য যাচ্ছি। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে। প্রাথমিকভাবে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের সহায়তা করা হচ্ছে।’

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামের আরও দুই...
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের মসজিদটির দ্বিতীয় তলা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি ৯ এমএম...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর