রংপুরে মাহিন্দ্রার ধাক্কায় প্রাণ গেল দুজনের

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১০:১৪ পিএম

রংপুরের পীরগঞ্জে ইটবোঝাই মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় এক নারীসহ দুজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জামতলা সড়কের সোনাকান্দর কলার হাট এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলো- পীরগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের দুলা মিয়ার স্ত্রী পিয়ারি বেগম (৬০) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাদীপুর গ্রামের সোলাইমান (৭০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সন্ধ্যার কিছু আগে পিয়ারি বেগম তার স্বামী দুলা মিয়ার অটোভ্যানে করে পারিবারিক কাজে পীরগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই এক মাহিন্দ্রা ট্রাক্টর অটোভ্যানটিকে জোরে ধাক্কা দেয়। সংঘর্ষে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিয়ারি বেগম মারা যান।

স্থানীয় বাসিন্দা আলম মিয়া বলেন, ‘দুর্ঘটনার শব্দ শুনে আমরা দৌড়ে যাই। দেখি এক নারী রাস্তায় পড়ে আছেন, তার কোনো নড়াচড়া নেই। আহত এক বৃদ্ধকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।’

গুরুতর আহত অবস্থায় পথচারী সোলাইমানকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, ওই সড়ক দিয়ে প্রতিদিনই অসংখ্য ইটবোঝাই মাহিন্দ্রা ও ট্রাক্টর চলাচল করে। অধিকাংশ চালকের নেই বৈধ লাইসেন্স বা নিরাপত্তা সচেতনতা। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা হয়।’

সোনাকান্দর এলাকার বাসিন্দা আনিছুর রহমান বলেন, ‘এই রাস্তায় ট্রাক্টর চলাচল একেবারে নিয়ন্ত্রণহীন। গ্রামের মানুষ এখন রাস্তায় হাঁটতেও ভয় পায়। প্রশাসন যদি কড়া ব্যবস্থা না নেয়, আরও প্রাণহানি হবে।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় দুজন মারা গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ট্রাক্টরচালককে চিহ্নিত করার চেষ্টা চলছে।’ 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামের আরও দুই...
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের মসজিদটির দ্বিতীয় তলা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—একটি ৯ এমএম...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর