দুই ট্রাকের সংঘর্ষের পর যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে সেটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঠিক সেই সময় দ্রুতগতিতে পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী...

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

ঢাকা–রংপুর মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে দুজনের। আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে রংপুরমুখী লেনে এ দুর্ঘটনা হয়।

মহাসড়কের রংপুরমুখী লেনে বগুড়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। ত্রিমুখী এ সংঘর্ষে হতাহতের ঘটনা হয়।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে সেটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঠিক সেই সময় দ্রুতগতিতে পেছন থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল রাজ্জাক হওলাদারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধারসহ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেয়। পুলিশ জানায়, ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামের আরও দুই...
রাজধানীর বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রানা (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত ব্যক্তি ও...
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সাল আহমেদ নামের ঢাকা মহানগর উত্তর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর