৪৬ বছরেও সরকারি সহায়তা পায়নি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের স্কুলটি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একটি স্কুল ৪৬ বছরেও পায়নি কোনো সরকারি সহায়তা। নিজস্ব কোনো ভবন না থাকায় ছোট্ট একটি মাটির ঘরে চলে পাঠদান। পরীক্ষা আর প্রাকৃতিক দুর্যোগের সময় ক্লাস করতে ছেলেমেয়েদের যেতে হয় পাশের গির্জায়।

দৈর্ঘ্য ২১ ফুট। প্রস্থ ১২ ফুট। টিনের ছাউনির ছোট্ট এই মাটির ঘরেই ক্লাস চলছে প্লে থেকে পঞ্চম শ্রেণির ৩৯ শিক্ষার্থীর। 

দিনাজপুরের ফুলবাড়ীর খয়েরপুকুর ইউনিয়নের পুখুরী গ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিশুদের পড়ালেখার সুযোগ করে দিতে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় পুখুরী সেভেন্থ ডে অ্যাড্ভেন্টিস্ট প্রি-সেমিনারী স্কুল। ছোট্ট একটি কক্ষে একই সঙ্গে আটটি শ্রেণির পাঠদান চলায় শিক্ষার্থীদের ভোগান্তি চরমে। পরীক্ষার সময় আর প্রচণ্ড গরম পড়লে শিক্ষার্থীরা ক্লাস করতে যায় পাশের গির্জাতে।  

পুখুরী সেভেন্থ ডে অ্যাড্ভেন্টিস্ট প্রি সেমিনারি স্কুল প্রধান শিক্ষক মানিক মিনজি বলেন, ‘বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুলের পোশাক, খাতা ও দুপুরের খাবার ব্যবস্থা করা হয়।’ 

পুখুরী এসডিএ চার্চ মিশন পরিচালনা কমিটির সদস্য নরেশ মারান্ডি বলেন, ‘সরকারি কোনো রকম সহায়তা না মেলায় ব্যাহত হচ্ছে স্কুলের স্বাভাবিক কার্যক্রম। মাত্র দুই জন শিক্ষক দিয়ে চলছে পুরো স্কুলের পাঠদান।’

উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত নয়। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি।  

স্থানীয় শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে স্কুলটির ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সহায়তা দিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন গ্রামবাসী।

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফী হত্যা মামলায় খালাসের আদেশপ্রাপ্ত রুহুল আমিন ও মাকসুদ আলম প্রকাশ মাকসুদ আলী কাউন্সিলর সাড়ে সাত বছর পর চট্রগ্রাম ও ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
কুষ্টিয়ায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৪০টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন দুই ইউনিয়নের অন্তত ৬০ হাজার মানুষ।
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ। স্থানীয়ভাবে মাছটি ‘কিং চান্দা’ নামে পরিচিত। সোমবার মাছটি মহিপুর মৎস্য মার্কেটে বিক্রির জন্য আনা হলে এটি...
‎‎গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় রাব্বি (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 
বিদেশে পড়ার স্বপ্ন দেখছেন? ভাবছেন আইইএলটিএসে ভালো স্কোর করলেই তো হয়ে গেল। কিন্তু সত্যি বলতে—আসল কাজ শুরু হয় ঠিক তার পর থেকে। কোন দেশ ভালো? কত টাকা লাগবে? স্কলারশিপ কীভাবে মিলবে? আর ভিসা রিজেক্টের...
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে সীরাতুন্নবী কনফারেন্স শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রার্থী ঘোষণার বিষয়টি জানান।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আবারও বড় দরপতন দিয়ে শেষে হয়েছে দেশের শেয়ার বাজারের লেনদেন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। এ...
কক্সবাজারের মাতারবাড়ীতে জাহাজের বার্থিং সীমা বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন থেকে ২৩০ মিটার দীর্ঘ ও ১২ দশমিক ৫ মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারবে এই জেটিতে। এতে একসঙ্গে ৮ হাজার একক পর্যন্ত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর