হবিগঞ্জে ছাত্র আন্দোলনে গুলির ঘটনায় ৫৬ জনের নামে মামলা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ পিএম

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে গুলি করার ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সদর থানায় মামলাটি দায়ের করেন আহত মো. মোশাহিদ। আন্দোলনে গুলি করা যুক্তরাজ্যের শাখা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শাহ নেওয়াজকে প্রধান আসামি করে ৫৬ জনের নামে এ মামলাটি দায়ের করেন। এই মামলায় আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা এক দফা দাবিতে একটি মিছিল বের করে। মিছিলটি তিনকোণা পুকুর পাড় এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র দিয়ে শিক্ষার্থীদের মিছিল লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। গুলিতে রিপন শীল নামে একজন আন্দোলনকারী নিহত হন। গুলিবিদ্ধসহ বিভিন্ন অস্ত্রের আঘাতে আহত হন আরও শতাধিক। ওই ঘটনায় আহত মো. মোশাহিদ এই মামলাটি দায়ের করেন। এর আগে একই ঘটনায় নিহত রিপন শীলের মা বাদী হয়ে সাবেক এমপি মো. আবু জাহিরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ওসি নূর আলম বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে।

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
সময় টিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার কার্যক্রমও স্থগিত থাকবে।
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর