হবিগঞ্জে চিকিৎসাধীন ডাকাতের পলায়ন, ২ পুলিশ বরখাস্ত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৬ পিএম

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন জালাল নামের এক ডাকাত পালিয়ে গেছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তসহ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এর প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সন্দেহভাজন ৫ ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় চার ডাকাত আহত হয়। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তিন ডাকাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়ার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আর গুরুতর আহত ডাকাত জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে (৩২) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রাখা হয়। তিনি চিকিসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে টয়লেটে যাওয়ার পর বের হয়ে দৌড়ে পালিয়ে যান।

হবিগঞ্জ পুলিশ সুপার এএনএম সাজিজুর রহমান বলেন, ‘ডাকাত পাহারায় থাকা পুলিশ সদস্যরা দায়িত্বে অবহেলা করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল বিজয় কুমার ও ইফতেখারুল হককে সাময়িকভাবে প্রত্যাহার এবং হবিগঞ্জ সদর সার্কেলের এএসপি সাজিদুল হক মুন্সীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলো– ডিআইও ওয়ান কামরুল হোসেন ও ডিভির ওসি নন্দন কান্তি। পলাতক আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

আটককৃত সন্দেহভাজন ডাকাতরা হলো- মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর ছেলে ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে জয়নাল মিয়া (৪২), একই গ্রামের দুবাই মিয়ার ছেলে জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর ছেলে রুহুল আমিন (২৪)।

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলায় দায়ের করেন। 

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর