হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ জনকে পেটাল দুর্বৃত্তরা

আপডেট : ০৯ মে ২০২৫, ১০:২৮ পিএম

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার রাত ৭টায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের আহ্বায়ক আরিফ তালুকদার।

স্থানীয়রা জানান, আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এরপর সন্ধ্যা ৭টায় রিকশায় করে ফেরার পথে শহরের পুরাতন হাসপাতালের সামনে একদল দুর্বৃত্ত তাদের পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থা তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদার জানান, বিভিন্ন অভিযোগে সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক সাকিবকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে। তাঁর নেতৃত্বে আজ হামলা করা হয়েছে। হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান তিনি।

হ‌বিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকার ব‌লেন, ‘ঘটনা শু‌নে‌ সেখা‌নে ফোর্স পা‌ঠি‌য়ে‌ছি। অভিযো‌গের ভি‌ত্তি‌তে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।’

অব‌্যাহ‌তিপ্রাপ্ত সা‌বেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবের মোবাইলে ফোন করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়‌নি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আলমগীর মিয়া (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ দেশের ৯ জেলায় নদ-নদীর পানি বাড়ছে। কোথাও পানি বিপৎসীমার কাছাকাছি, কোথাও তা অতিক্রম করেছে। নতুন করে বন্যার শঙ্কায় উদ্বেগ বাড়ছে।
বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগ কাটছে না বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের। কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে ভেসে গেছে ঘেরের মাছ। ব্যাপক ক্ষতিগ্রস্ত জমির...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর