কারখানা বন্ধে কমেছে কর্মসংস্থান, ২০২৬ সালে কি এলডিসি থেকে উত্তরণ হবে

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৬:১৯ পিএম

আগামী বছরে এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের। উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। যদিও, দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে এবারের বাজেটে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। ফলে, বড় চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা তাদের। অর্থনীতিবিদদের মতে, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রক্রিয়া টেকসই করতে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে হবে। 

২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের পরিকল্পনা করছে বাংলাদেশ। যদিও বর্তমান অবস্থায় এলডিসি উত্তরণ বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যবসায়ীরা।

এর কারণ হিসেবে তারা বলছেন, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অনেক কারখানা বন্ধের ফলে কর্মসংস্থান কমেছে। এ ছাড়া, ব্যাংকঋণের সুদের হার ১৫ শতাংশ ছাড়িয়ে গেছে। তাই, দেশে বিনিয়োগের পরিবেশ ও সামগ্রিক ব্যবসা পরিস্থিতি নিয়ে এখনো অনিশ্চয়তায় তারা।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সাবেক সভাপতি হুমায়ুন রশিদ এ ব্যাপারে বলেন, ‘প্রকৃতপক্ষে যা নেওয়ার কথা অনেক আগে থেকেই সেগুলো কিন্তু ভিজিবল হওয়ার কথা। সেই জায়গাটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র যে ট্যারিফ, এমনটা নয়। অভ্যন্তরীণ যে ইনসেনটিভ, সেই জায়গাও উঠে যাবে। অতএব ব্যবসায়ীদেরকে ব্যবসায়ী প্রতিযোগী হওয়ার জন্য কী করা উচিত? সেটা হচ্ছে যে, আমাদের মূল্যস্ফীতিকে কমাতে হবে। কারণ মূল্যস্ফীতি যদি আপনি ২-৪ শতাংশের মধ্যে রাখতে পারেন, তখন কিন্তু মূলধনের জন্য খরচটা অনেক কমিয়ে রাখা সম্ভব।’
 
যদিও, এলডিসি উত্তরণের পদক্ষেপ হিসেবে বাজেটে ৮৪টি পণ্যের ওপর বিদ্যমান ন্যূনতম মূল্য প্রত্যাহার করাসহ ২৩টি পণ্যের ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। তবে, অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপ এলডিসি উত্তরণের জন্য যথেষ্ট নয়।

অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘আমরা এলডিসি গ্রেজুয়েট করব ভালো কথা। আমাদের খুব আর্লি হয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জটা আমরা অনেক আর্লি নিচ্ছি। এই চ্যালেঞ্জগুলো চিহ্নিত করার জন্য আমাদের কী কী করণীয়–সেই জায়গাটা অনেক বেশি ফোকাসড হওয়া উচিত। সেটার দিকনির্দেশনা এই বাজেটেও আসা উচিত ছিল, যেটা আমরা পাইনি।’  

এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন বলছে, এলডিসি উত্তরণের পর দেশের রপ্তানি পণ্যে শুল্ক আরোপিত হলে রপ্তানি সাড়ে ৫ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এই বাস্তবতায় দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করে সংস্থাটি।

সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের...
জাতীয় সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরছে বিভিন্ন কারখানায়। তবে, পুরোদমে...
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে গুরুত্বপূর্ণ 'ইগনিশন মিটিগেশন মিনস' (আইএমএম) মডিফিকেশন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর