কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটে বাড়ছে বেকারি পণ্যের দাম

অস্থিরতা শুরু হয়েছে বেকারি শিল্পে। কেক, রুটি, বিস্কুটের দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে দাম সমন্বয় করা হয়েছে বলে দাবি বেকারি মালিক সমিতির। ভোক্তারা বলছেন, চড়া মূল্যস্ফীতির মধ্যে বেকারি পণ্যের বাড়তি দামের কারণে ভোগান্তি আরো বাড়বে। এমন পরিস্থিতিতে বাজার তদারকির আহ্বান তাদের। 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম

অস্থিরতা শুরু হয়েছে বেকারি শিল্পে। কেক, রুটি, বিস্কুটের দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে দাম সমন্বয় করা হয়েছে বলে দাবি বেকারি মালিক সমিতির। ভোক্তারা বলছেন, চড়া মূল্যস্ফীতির মধ্যে বেকারি পণ্যের বাড়তি দামের কারণে ভোগান্তি আরো বাড়বে। এমন পরিস্থিতিতে বাজার তদারকির আহ্বান তাদের। 

অটোরিকশা চালক সাজু মিয়া। প্রতিদিনের যাত্রী পরিবহনের ফাঁকে চায়ের সাথে পাউরুটি কিংবা কেক বিস্কুট খেয়ে ক্ষুধা মেটান। তবে এসব খাদ্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ নিয়ে চিন্তিত তিনি।

সাজু মিয়া বলেন, ‘১০ টাকা রুটির দাম ১৫ টাকা হয়েছে। আমরা কাজের ফাঁকে চা-বিস্কুট খাই। এমনিতে ইনকাম কম, তার ওপর এগুলা, কীভাবে চলব আমরা?’  

১২ সেপ্টেম্বর থেকে দাম বৃদ্ধির ঘোষণা দেয় বেকারি মালিক সমিতি। নতুন দর অনুযায়ী, আগে ১০০ টাকায় বিক্রি হওয়া দুই পাউন্ডের একটি পাউরুটির দাম ১২০ টাকা। আর ৫০ টাকার রুটি ৬০ টাকা। শুধু পাউরুটি নয়, অন্য বেকারি পণ্যের দামও বাড়ানো হয়েছে। একই সঙ্গে কমেছে পণ্যের আকার। 

ব্রেড বিস্কুট অ্যান্ড কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি জালাল উদ্দিন বলেন, ‘যেখানে চিনি ছিল ৫ হাজার টাকার নিচে, সেখানে এক বছরের চিনির দাম বেড়ে হয়েছে ৫ হাজার ৫০০ টাকা। এক প্রশ্ন হইলো যে আমাদেরকে তো টিকে থাকতে হবে। এদিকে আমাদের কর্মচারীদের বেতন বাড়ছে। আমাদের সেক্টরে সবচেয়ে, মরার উপরে খাড়ার খা যেটা, সেটা হলো বিদ্যুৎ এবং গ্যাসের দুষ্প্রাপ্যতা।’

ক্রেতারা বলছেন, নিত্য পণ্যের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। তালিকায় নতুন পণ্য যোগ হওয়ায় মূল্যস্ফীতি আরো বাড়বে।   

এক ক্রেতা বলেন, ‘আমরা দিন আনি দিন খাই। বাজারে সবকিছুর দাম যদি বেশি হয় তাহলে আমাদের জন্য চলা সম্ভব নয়।’

আরেক ক্রেতা বলেন, ‘আমাদের খুব কষ্ট হয়। অল্প টাকা আয় কিন্তু খরচ অনেক বেশি হয়ে গেছে।’

ছোট–বড় মিলিয়ে রাজধানিতে ৭০০ এবং সারা দেশে বেকারি রয়েছে ৭ হাজারের বেশি। 

দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
সপ্তাহের প্রথম কার্যদিবসেই বড় দরপতন দিয়েই শেষে হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় ১০০ পয়েন্ট কমে ডিএসইএক্স হয়েছে ৫ হাজার ৪১৮ পয়েন্টে, যা গেল তিন...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ইউনিটটির মেরামত কাজ শেষ হয়েছে। আজ রোববার দুপুর থেকে ওই ইউনিট থেকে...
৩ মাস ধরে গ্যাস পাচ্ছে না রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষ। বিকল্প হিসেবে অনেকে সিলিন্ডার গ্যাস ও ইলেকট্রিক চুলা ব্যবহার করলেও নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের রান্না হচ্ছে...
পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। রোববার ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
হরমুজ প্রণালিতে নতুন পথ খোলা নিয়ে ওমানে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আজকের বৈঠক স্থগিত করা হয়েছে। সর্বসম্মত ঐকমত্যের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান। রয়টার্স জানিয়েছে এ...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর