পেট্রোবাংলার প্রতিবেদন

দেশের গ্যাসের উৎপাদন বেড়েছে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

দেশে গ্যাসের উৎপাদন বেড়ে বর্তমানে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট অর্থাৎ ২৬০ কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। পেট্রোবাংলার দৈনিক গ্যাস ও কনডেনসেট উৎপাদন এবং বিতরণ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে।

উল্লেখ্য, দেশে বর্তমানে ১১৯টি উৎপাদনশীল কূপ রয়েছে যাদের সক্ষমতা ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি। এর বিপরীতে উৎপাদন হয়েছে ২ হাজার ৬০০ দশমিক ১ এমএমসিএফডি। 

দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন করেছে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো। এদিকে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার তিতাস-২৮ কূপ উদ্বোধনের পর জাতীয় গ্রিডে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে।

এখন থেকে সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১টি গুরুত্বপূর্ণ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। দেশে ভ্যাট সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও জোরদার করতে নতুন...
দেশের শ্রমবাজারে পুরুষ কর্মীদের চেয়ে নারীরা এখনো উল্লেখযোগ্য হারে কম মজুরি পাচ্ছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর হিসেবে নারী-পুরুষের মজুরি ব্যবধান ২২ থেকে ২৫ শতাংশ। এর পেছনে কাঠামোগত ও সামাজিক...
দুই বছরে দেশে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাশের বেশি। গভীর সাগরে সোনার স্ক্যানার দিয়ে নির্বিচারে মা ইলিশ ধরা হচ্ছে। এছাড়া, সাগর-নদী মোহনায় অসংখ্য জাল ও নদী দূষণে মাছের উৎপাদন কমাচ্ছে, মনে করেন গবেষকরা।
দেশের ব্যাংকিং খাত বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ- এবিবি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়া, খেলাপি ঋণের হার ৩২ শতাংশ ছাড়িয়ে গেছে,...
ঢাকার সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া...
গুদামে সার আছে। সরকারি নথিতেও আছে পর্যাপ্ত মজুত ও বরাদ্দের হিসাব। কিন্তু আমন মৌসুমে কৃষক যখন সার কিনতে যাচ্ছেন, তখনই শুরু হচ্ছে ভোগান্তি। কোথাও দীর্ঘ লাইন, কোথাও বাড়তি দাম। এমনকি সার না পেয়ে ঘটছে...
শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে নতুন করে লাইসেন্স না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশন- বাফা। এছাড়া মোট বিলের ওপর ১ শতাংশ উৎসে কর প্রত্যাহার এবং স্থানীয় লেনদেনে...
শনিবার রাতে বাহরাইন প্রবাসী চাচাতো ভাই ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে দেবর রহমত উল্লাহ উধাও হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাদের খোঁজে নেমে পড়েন। পালিয়ে...
লোডিং...

এলাকার খবর