অবশেষে বাংলাদেশেও ‘ডানকি’, মিলল আনকাট সেন্সর

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০১:১১ পিএম

মাসখানেক ধরেই গুঞ্জন বাংলাদেশেও মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‌‘ডানকি’। শোনা যাচ্ছিল, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একই দিনে (২১ ডিসেম্বর) এ দেশের দর্শকরাও দেখতে পাবেন সিনেমাটি। অবশেষে সেটিই হলো। সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পেল ‘ডানকি’। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন। 

বাংলাদেশে সিনেমাটি যৌথভাবে আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

অনন্য মামুন বলেন, 'প্রথম শো বসুন্ধরা সিটিতে হওয়ার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি। তবে আজ রাতেই বাংলাদেশে প্রথম শো হচ্ছে কেরানীগঞ্জের জয় সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে।' 

জয় সিনেমাসে ডানকির প্রথম শো। ছবি: ফেসবুক/জয় সিনেমাস

‘ডানকি’তে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানি পারিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, বোমান ইরানি, ভিকি কৌশল প্রমুখ।  

সিনেমাটিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। কাহিনি এগিয়েছে হার্ডি ও তার চার বন্ধুকে কেন্দ্র করে। স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।

প্রসঙ্গত, চলতি বছর ব্লকবাস্টার হ্যাটট্রিকের পথে শাহরুখ। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর এবার মুক্তি পেল ‘ডানকি’। প্রথম দুটি সিনেমাই বক্স অফিসে বাজিমাত করেছে দারুণভাবে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, অন্য দুটি ছবির মতো বছর শেষেও বক্স অফিস কাঁপাবেন শাহরুখ। মুক্তির প্রথম দিন ‘ডানকি’র আয় দাঁড়াবে ৩০-৩৫ কোটি রুপি।

ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর