কৌন বনেগা ক্রোড়পতি: ১ কোটি জিতেও অধরা ৭ কোটি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

চলছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি। সিজন ১৬ তার প্রথম ক্রোড়পতিকে পেয়ে গেছে। তিনি হলেন, চান্দের প্রকাশ। তিনি এক কোটি রুপির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেও পারলেন না ৭ কোটির প্রশ্ন। খেলা থামিয়ে দেন উত্তর না দিয়েই।

দেখুন তো আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা! প্রশ্নটা ছিল এমন—‌‘১৫৮৭ সালে উত্তর আমেরিকায় ইংরেজ বাবা মায়ের সন্তান হিসেবে কার নাম নথিভুক্ত করা হয়েছিল?’

এক কোটি টাকা জেতার পর অমিতাভ বচ্চন চান্দের প্রকাশ অর্থাৎ এই সিজনের প্রথম কোটিপতিকে ৭ কোটি রুপির প্রশ্নটি করেন। চান্দের এই প্রশ্নের উত্তর জানতেন না। তাঁর সমস্ত লাইফ লাইনও শেষ হয়ে গিয়েছিল। তাই তিনি সিদ্ধান্ত নেন যে ওখানেই খেলা থামিয়ে দেবেন।

চান্দের জম্মু কাশ্মীরের বাসিন্দা। তাঁর বয়স মাত্র ২২। কিন্তু এই অল্প বয়সেই তিনি একাধিক শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন সার্জারিও হয়েছে তাঁর বেশ কিছু।

খেলা শেষ হওয়ার পর অমিতাভ বচ্চন তাঁকে তাঁর আন্দাজে উত্তরটা দিতে বলেন। চান্দের তখন জবাবে জানান ভার্জিনিয়া ডেয়ার। অর্থাৎ অপশন এ। আর সেটা একেবারেই সঠিক উত্তর ছিল। তিনি যদি সাহসে ভর করে উত্তর দিতেন তাহলে ৭ কোটি টাকা জিততে পারতেন।

কিন্তু ৭ কোটি রুপি অধরা থাকলেও তিনি ১ কোটি জিতেছেন এদিন। সঙ্গে একটি গাড়িও পেয়েছেন। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর