প্রথম দিনেই আরআরআর-এর রেকর্ড ধূলিসাৎ, চমকে দিল ‘কাল্কি’

আপডেট : ২৮ জুন ২০২৪, ০২:২৬ পিএম

মুক্তি পেয়ে গেল বহু প্রতীক্ষিত ছবি কাল্কি ২৮৯৮ এডি। এই ছবির ট্রেলার যেন সেই উন্মাদনার পারদ আরও বেশ অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিটির ৪০০ কোটির ব্যবসার কথা আগেই জানা গিয়েছিল, এবার প্রথম দিনের আয়ের নিরিখে সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিল প্রভাস-দীপিকার দক্ষিণী সিনেমা। যে মেগা বাজেট ছবিতে রয়েছেন কমল হাসান, অমিতাভ বচ্চনদের সঙ্গে কলকাতার শাশ্বত চট্টোপাধ্যায়।

অগ্রিম বুকিংয়ে ৫৫ কোটির ব্যবসা করে বক্স অফিসে ঝড় তোলার আভাস দিয়েছিল কাল্কি। আর ওপেনিং ইনিংসেও (২৭ জুন) শুধু সকাল পর্যন্ত ৩৩ কোটির আয় করে তাক লাগিয়ে দিল এই ছবি।

এদিকে বিদেশে ব্লকবাস্টার ‘আরআরআর’ ছবির রেকর্ডও ধূলিসাৎ করে দিয়েছে কাল্কি। উত্তর আমেরিকায় প্রিমিয়ার শোতে এসএস রাজামৌলীর ছবি ৩ মিলিয়ন ডলারের ব্যবসাকে টেক্কা দিয়ে প্রভাস-দীপিকার কাল্কি ৩.৮ মিলিয়ন ডলার আয় করেছে। সেখানে প্রায় ৮০ হাজার ২০০টি স্ক্রিনে চলছে চলচ্চিত্র।

সিনেবিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী, প্রথম সপ্তাহে প্রভাস-দীপিকার দক্ষিণী সিনেমার বিজয়রথ অপ্রতিরোধ্যই থাকবে। রিপোর্ট বলছে, পয়লা সপ্তাহে বিশ্বের বক্স অফিসে ২০০ কোটি আয় করতে পারে ‘কাল্কি’। এর মধ্যে শুধু ভারত থেকেই ১২০-১৪০ কোটির ব্যবসা করতে পারবে। যা কিনা চলতি বছরে ওপেনিং ডে-র আয়ের নিরিখে এখনও পর্যন্ত কোনও সিনেমার ক্ষেত্রে শিকে ছিঁড়তে পারেনি।

অগ্রিম বুকিং অনুযায়ী দক্ষিণী বেল্টে, বিশেষ করে তেলুগু সিনেবাজার থেকে সব থেকে বেশি ব্যবসা করার খবর মিলেছে এখনও পর্যন্ত। তবে দিল্লি কিংবা মুম্বাইতে টিকিট বিক্রির গ্রাফ খানিক ধীরগতিতেই।

প্রসঙ্গত, ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল কাল্কির। তার বদলে ২৭ জুন রিলিজের পরই বক্স অফিসের খেলা ঘুরিয়ে দিল প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান অভিনীত ছবি। 

শিগগিরই নাকি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন! আগামী সেপ্টেম্বরেই নাকি দীর্ঘ ১৪ বছরের প্রেম আর ৮ বছরের দাম্পত্যজীবনের ইতি ঘটছে! সামাজিকমাধ্যমে যখন এই শোরগোল, তখন...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
অন্দরসজ্জা নিয়ে সেলেবদের অনেকেরই আলাদা শখ থাকে, সে কথা নতুন নয়। তবে অমিতাভ বচ্চন-এর বাড়ির শৌচালয় যে এমন চোখধাঁধানো হতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন! আর সেই অভাবনীয় অভিজ্ঞতার...
আজ বলিউড কুইন দীপিকা পাড়ুকোনের জন্মদিন। ৪০ বছরে পা রাখলেন নায়িকা। এবার ভক্তদের জন্য বড় পদক্ষেপ নিলেন অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে অনুরাগীদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিলেন দীপিকা। সেই...
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনে হাইপ উঠেছিল জামায়াত ক্ষমতায় যাবে। কিন্তু মানুষ ঠিকই তাদের বাদ দিয়ে বিএনপিকে জয়ী করেছে। কারণ বিএনপি উদার গণতন্ত্রে...
হামে শুধু শিশু নয়, আক্রান্ত হচ্ছে বড়রাও। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের তথ্য অনুযায়ী, চিকিৎসাধীন রোগীর ১৬ শতাংশের বয়স ১৫ বছরের বেশি। আর ৬ শতাংশের বয়স ৩০ বছরের ওপরে। হাসপাতালটিতে ২ জন প্রাপ্তবয়স্কর...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত আটজন বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ খান। এর পাশাপাশি বিএসইসির তিনজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অর্থ...
লোডিং...

এলাকার খবর