হানিয়া আমির বাংলাদেশের এমন জার্সি পেলেন কোথায়!

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম

বাংলাদেশের জার্সি গায়ে হানিয়া আমির। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। হেয়ারকেয়ার ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে একটি শুটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। এবার এশিয়া কাপের আমেজে বাংলাদেশের জার্সি গায়ে দেখা গেল এই অভিনেত্রীকে।

সুপার ফোরে আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের আগে তাঁর এই ছবি সামাজিকমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। টাইগারদের সমর্থন জানিয়ে দুই হাতে তিনি তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লোগো সম্বলিত পতাকা। 

ছবিটি সামাজিকমাধ্যমে শেয়ার করে হানিয়া লিখেছেন, ‌‘এসো বাংলা টাইগার্স!’ সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশ, পাকিস্তান ও ভালোবাসার ইমোজি।

নেটিজেনরা বলছেন, বাংলাদেশের জার্সি পরিহিত ছবিটি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) দিয়ে তৈরি করেছেন অভিনেত্রী। ছবিতে জেমিনির একটি লোগোও রয়েছে। 
 
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকায় এসেছেন হানিয়া আমির। প্রথমবারের মতো বাংলাদেশে আসার খবরটি সামাজিকমাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেন।

ফেসবুকে এই আগমন বার্তা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‌‘আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ 

আগামীকাল ২১ সেপ্টেম্বর সানসিল্ক আয়োজিত একটি এক্সক্লুসিভ ফটোশুটে এ অভিনেত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে, ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে একটি শুটিংয়ে অংশ নেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব ব্যক্তিত্ব, মডেল ও অভিনেতা রাফসান দ্য ছোট ভাই।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই...
ইনস্টাগ্রামে শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী পুলিশ অভিনেত্রীকে একটি পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করছেন। আয়েশাকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না। এটা আইনসম্মত নয়।’...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোসহ উত্থাপন করা দাবি না মানলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন...
জানা গেছে, ‘Day 1s’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। সাম্প্রতিক সময়ের ফুটবলভিত্তিক কমেডি সিরিজগুলোর মতো হালকা গল্প নয়, বরং ফুটবল দুনিয়ার ভেতরের নানা জটিলতা ও বাস্তব বিষয় উঠে আসবে...
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ...
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন...
লোডিং...

এলাকার খবর