যদি এমন পোশাক না পরি, তাহলে তো টপ থার্টিতেও যেতে পারব না: মিথিলা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স-এর ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে বর্তমানে পিপলস চয়েস ভোটে শীর্ষে রয়েছেন তিনি। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই ভোটিং।

এই কঠিন ভোটযুদ্ধের মধ্যেই থাইল্যান্ড থেকে ফেসবুক লাইভে হাজির হন মিথিলা। আবেগভরা কণ্ঠে তিনি দেশের মানুষের সমর্থন চান। অন্যদিকে তাঁর পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা ও বুলিং। এসব কটূ মন্তব্য ও ট্রল বন্ধের আহ্বান জানান।

মিথিলা লাইভে বলেন, ‘গতকাল বিকিনি পরা নিয়ে মানুষ ট্রল করছে। এগুলো দেখলে আমার খুব খারাপ লাগে। দেশের জন্য এত কষ্ট করছি, আপনারা যদি আমাকে সাপোর্ট না করে উল্টাপাল্টা কমেন্ট করেন, তাহলে আমি কিন্তু পারব না। এখানে বিকিনি না পরলে আমি জিততেই পারব না।’

তিনি আরও বলেন, ‘আমি যদি বিকিনি না পরি, তাহলে তো টপ থার্টিতেও যেতে পারব না। আপনারা চান আমি জিতি। জিততে হলে আমাকে বিকিনি পরতেই হবে। বাংলাদেশকে জেতাতে হলে আমাকে এই নিয়ম মানতেই হবে।’

মিথিলা। ছবি ফেসবুক থেকে নেওয়ামিথিলা অভিযোগ করেন, ‘এটা খুব বড় প্রতিযোগিতা। সবাই খুব ভালো। তাদের সঙ্গে টিকে থাকতে হলে আমাকে অনেক কিছু করতে হয়। কিন্তু আমাদের দেশের মানুষ যদি গালাগালি করে, মেয়েদের আটকে রাখে—তাহলে মেয়েরা কবে ভালো করবে? এভাবে তো কোনো মেয়েই কোনোদিন কিছু করতে পারবে না।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই দেশের শোবিজ অঙ্গনের বহু তারকা মিথিলার জন্য ভোট চাচ্ছেন। তালিকায় আছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ আরও অনেকে।

মুম্বাইয়ের শিবাজী পার্কে পুলিশের একটি ভ্যানের সামনে এক তরুণীর দাঁড়িয়ে থাকার ছবি রাতারাতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই শুরু হয় আলোচনা—কে এই তরুণী? পরে জানা যায়, তিনি ২৭ বছর বয়সী...
ঢাকায় এক পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেন...
মাত্র ৩৭ বছর বয়সেই না–ফেরার দেশে পাড়ি জমালেন ফিটনেস তারকা-মডেল মায়াঙ্ক পাওয়ার। সোমবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুসংবাদ জানানো হয়। তবে...
‘মিস আয়ারল্যান্ড’খ্যাত তারকা মাকসুদা আক্তার প্রিয়তী। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আরও পালক যুক্ত করলেন আয়ারল্যান্ডভিত্তিক এ মডেল। সম্প্রতি তিনি বিশ্ববিখ্যাত নিউইয়র্ক ফ্যাশন উইকে শো-স্টপার হিসেবে অংশ...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর