‘তুফান’র বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ, নির্বাক প্রযোজনা সংস্থা!

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৩:৫৬ পিএম

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’। সম্প্রতি এটি সেন্সর বোর্ডের অনাপত্তি সনদও পেয়েছে। তবে এই সিনেমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনান। তাঁর দাবি, তুফান নির্মাণের মাধ্যমে ভারতে অবৈধভাবে ৮ থেকে ১০ কোটি টাকা পাচার করা হয়েছে!

মঙ্গলবার (০৪ জুন) বিকেলে চলচ্চিত্রের ১৯ সংগঠনের উদ্যোগে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি নিয়ে এক আলোচনা সভায় এই অভিযোগ সামনে আনেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।

তিনি বললেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখেছি এই সিনেমার (তুফান) বাজেট ৮ থেকে ১০ কোটি টাকা। এত টাকা আপনি ভারতে নিয়েছেন কীভাবে? আপনি কি এনবিআরের ছাড়পত্র নিয়েছেন? আর নিলেও কত টাকার ছাড়পত্র নিয়েছেন? আমি একজন সাধারণ প্রযোজক হিসেবে জানতে চাই—এভাবেও কি বিদেশে টাকা নেওয়া সম্ভব?’

এই প্রযোজকের মতে, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ৬০-৭০ লাখ টাকা দেখিয়ে খরচ করা হয়েছে কোটি কোটি টাকা। আরশাদ আদনানের ভাষ্য, ‘৬০ থেকে ৮০ লাখ টাকা এনবিআরকে দেখিয়ে ৮ থেকে ১০ কোটি টাকার সিনেমা বানাল। এই শুভঙ্করের চালটা কী, আলাদিনের চেরাগ কী করে পেল আমি তো বুঝি না।’

শাহরিয়ার শাকিল ও আরশাদ আদনান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তিনি আরও বলেন, ‘বিদেশে কাজ করার নিয়মনীতি তো আছে। আমিও আমেরিকাতে শুটিং করেছি। বৈধ টাকা নিয়ে সবকিছু ক্লিয়ার করে কাজ করেছি। আসলে সৎ থাকার ইচ্ছে থাকতে হয়! সর্বোপরি দেশকে না ঠকানোর ইচ্ছে থাকতে হয়। দেশকে কেন ঠকাবে? দেশের যেটা প্রাপ্য, সেটা দিই না কেন দেশকে?’

প্রশ্ন রেখে এই প্রযোজক বললেন, ‘শাকিব খান ও চঞ্চল চৌধুরীর পারিশ্রমিক দেশে দেওয়া হয়েছে। আড়াই পার্সেন্ট হারে টাকা দিয়ে তিন শিফটে কাজ করে ৬০ লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে সেখানে শুটিং করা কীভাবে সম্ভব, তা আমার জানা নেই। আমিও তো ৪-৫টি বাংলা চলচ্চিত্র বানিয়েছি। সেটা কীভাবে সম্ভব?’

তবে এই অভিযোগ নিয়ে ‘তুফান’ সংশ্লিষ্টদের কেউই এখন পর্যন্ত মুখ খুলেননি কিংবা দাপ্তরিক কোনো বিবৃতিও দেয়নি। ইনডিপেনডেন্ট ডিজিটাল থেকে পরিচালক রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করব না। যা বলার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই বলবে।’ 

একই সুরে কথা বলেছেন সিনেমাটির আরেক প্রযোজনা প্রতিষ্ঠান চরকির সিইও ও নির্মাতা রেদওয়ান রনিও। তিনি বললেন, ‘অভিযোগ তো যে কারও নামেই উঠতে পারে, কিন্তু দেখার বিষয় সেই অভিযোগ সত্য কি-না? এ ব্যাপারে আলফা আই সবচেয়ে ভালো বলতে পারবে। তবে একটা সিনেমা যখন সেন্সর ছাড়পত্র পায়, তখন সবকিছু ঠিক আছে কি-না সেটা দেখেই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দেওয়া হয়।’    

এরপর আরশাদ আদনানের অভিযোগের প্রেক্ষিতে আলফা আইয়ের ভাষ্য জানতে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিয়ার শাকিলের সাড়া পাওয়া যায়নি।
   
উল্লেখ্য, তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড। ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ভারতের এসভিএফ।

অ্যাকশন ধাঁচের এই ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টার রূপে দেখা যাবে শাকিব খানকে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগরসহ অনেকে।

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
ডিআর কঙ্গোর বুকাভুতে শহরের একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে...
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
লোডিং...

এলাকার খবর