এবার উর্দু ভাষায় পাকিস্তানে ‘জংলি’

আপডেট : ০৫ মে ২০২৫, ১২:২৩ পিএম

পাকিস্তানে আগেও মুক্তি পেয়েছে বেশকিছু বাংলাদেশি ছবি। সাম্প্রতিক সময়ে দেশটিতে ‘তুফান’, ‘দেয়ালের দেশ’, ‘মোনা: জ্বীন ২’ ছবিগুলো মুক্তির মাধ্যমে এই প্রক্রিয়া আবারও সচল হয়েছে। তিনটি ছবিই সেখানে ইংরেজি সাবটাইটেলে মুক্তি দেওয়া হয়। তবে এবার উর্দু ডাবিংয়ে মুক্তি পেতে যাচ্ছে ‘জংলি’।

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি এরইমধ্যে আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারে চলছে। সেখানকার দর্শকের মাঝেও দারুণ সাড়া ফেলেছে। এবার সিনেমাটি পাকিস্তানে পরিবেশনা করতে যাচ্ছে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট। যদিও এখনও মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশক প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী।  

তিনি বলেন, ‌‘‘শিগগিরই আমরা ‘জংলি’ সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাদেশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সব চুক্তি হয়ে গেছে। এখন সিনেমাটির উর্দু ডাব চলছে। এর মাধ্যমে বহুদিন পর কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাব হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।’’

জংলি সিনেমার আরেকটি দৃশ্য। ছবি: সংগৃহীত

জংলি-তে নামভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সিয়াম আহমেদ। পাখি চরিত্রে রয়েছেন শিশুশিল্পী নৈঋতা হাসিন রৌদ্রময়ী। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, রাশেদ মামুন অপু, সোহেল খান, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, সুব্রত প্রমুখ। 

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। গল্প লিখেছেন আজাদ খান। যৌথভাবে চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
ঢাকায় দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং ভিএফএস...
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর পেরিয়ে গেছে পাঁচ বছর। তবে জানুয়ারির নির্বাচনের পর এই দীর্ঘ পথপরিক্রমায় বড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আন্তর্জাতিক চাপ ও বিদ্রোহী জোটের দাপট কাটিয়ে...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
কুড়িগ্রামের চিলমারীতে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজের নামে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ প্রকল্পে নামমাত্র মাটি ফেলে বা কাজ না করেই বিপুল পরিমাণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর