শাকিবের গেটআপ দেখে চোখ আটকে গেল পথচারীর

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

রাজধানীর বনানীর এক সুপারশপের সামনে শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকেই জমেছে মানুষের ঢল। কেউ শিস দিচ্ছেন, কেউ মোবাইলে ভিডিও করছেন; সবার অপেক্ষা এক ব্যক্তিকে ঘিরে, তিনি শাকিব খান।

শো রুমের শাটার ধীরে ধীরে উপরে উঠতেই দেখা যায়, অন্যপ্রান্তে দাঁড়িয়ে আছেন ঢালিউড কিং নিজে। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে জনতা। কিন্তু ভিড়ের ভেতর থেকেও অনেকের চোখ আটকে যায় এক জায়গায়—শাকিবের ড্রেসে।

কালো জ্যাকেট আর মানানসই সানগ্লাসে একদম সিনেমাটিক লুকে হাজির হন শাকিব খান। তাঁর এই নতুন গোঁফওয়ালা স্টাইল আর ফ্যাশনেবল পোশাক দেখে মুগ্ধ পথচারীরা। কেউ বলছেন, ‘কীরে বাবা, বয়স খালি কমে—বাড়ে না!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বস।’ এমন অসংখ্য প্রতিক্রিয়ায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।

এই আয়োজনে শাকিব হাজির হয়েছিলেন রাজধানীর বনানীতে একটি সুপারশপের নতুন আউটলেট উদ্বোধনে। কিছু দিন আগেই প্রকাশ পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘সোলজার’–এর লুক, যা দর্শকের নজর কাড়ে। সেই লুকের ধারাবাহিকতাতেই শুক্রবারের আয়োজনে দেখা যায় তাঁকে নতুন রূপে।

বাংলা চলচ্চিত্রের শীর্ষ এই নায়ক এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। নির্মাতা সাকিব ফাহাদ পরিচালনা করছেন তাঁর পরবর্তী সিনেমা ‘সোলজার’, যেখানে শাকিবের বিপরীতে রয়েছেন তানজিন তিশা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই বড়পর্দায় দেখা যাবে এই জুটিকে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর