যে কারণে টানা ৮ বছর শুধু দেশের গানই গেয়েছেন বুলবুল

বহুমাত্রিক সংগীত প্রতিভার অধিকারী আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ২২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জীবদ্দশায় অসংখ্য কালজয়ী গান সৃষ্টি হয়েছে তাঁর হাত ধরে। মৃত্যুবার্ষিকীতে ইনডিপেনডেন্ট ডিজিটালে রইল এই মায়েস্ত্রোর জানা-অজানা বিভিন্ন বিষয়। 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১২:১২ পিএম

ইমতিয়াজ বুলবুল বেড়ে ওঠেন একজন গিটারিস্ট হিসেবে। একাত্তরে সাড়ে ১৪ বছর বয়সে অংশ নেন মুক্তিযুদ্ধে। পরবর্তী সময়ে শুধু গিটারে সীমাবদ্ধ না থেকে গান লেখা, সুর করা ও সংগীত পরিচালনায় যুক্ত হন তিনি।

দেশ স্বাধীনের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) দেশাত্মবোধক গান দিয়ে সুরকার হিসেবে যাত্রা শুরু করেন আহেমেদ ইমতিয়াজ বুলবুল। সেসময় টানা ৮ বছর তিনি শুধু স্বদেশের গানই করেছেন। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বুলবুল বলেছিলেন, ‘আমি একজন গিটারবাদক ছিলাম। যুদ্ধের দিনের কথা মনে হলেই চোখের সামনে ভেসে উঠত সেই রোমহর্ষক দিনগুলোর স্মৃতি, হত্যাযজ্ঞের দৃশ্য। যাঁদের হারিয়েছি, অনুভব করলাম তাঁদের জন্য কিছু করা দরকার। সেই থেকে টানা আট বছর আমি শুধু দেশের গান করেছি। অন্য গান করিনি।’

এরপর ১৯৭৮ সালে ‘মেঘ বিজলি বাদল’ সিনেমার মাধ্যমে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

আমৃত্যু সংগীতের সঙ্গেই ছিলেন এই সুরস্রষ্টা। ১৯৮৪ সালে বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’ সিনেমায় তাঁর লেখা ও সুরে প্রতিটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সেই কালজীয় গানগুলো হলো—‘আমার সারাদেহ খেয়ো গো মাটি’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন’, ‘আমার বুকের মধ্যেখানে’ ও ‘আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকব’। 

সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন ইমতিয়াজ বুলবুল। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন ইমতিয়াজ বুলবুল। তাঁর সুর ও সংগীতে ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘মাঝি নাও ছাইড়া দে’, ‘সেই রেললাইনের ধারে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’, ‘একতারা লাগে না আমার দোতারাও লাগে না’, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’, ‘আম্মাজান আম্মাজান’, ‘পড়ে না চোখের পলক’ প্রভৃতি গান উল্লেখযোগ্য।

২০০১ সালে ‘প্রেমের তাজমহল’‌ এবং ২০০৫ সালে ‘হাজার বছর ধরে’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। দেশের সংগীতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

প্রসঙ্গত, আহমেদ ইমতিয়াজ বুলবুলের জন্ম ঢাকায়। ১৯৫৬ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ঐতিহাসিক এক অর্জন। টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে রুবাইয়াৎ হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবটির...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
বিয়ে পড়ানোর কথা বলে এক নিহাহ রেজিষ্ট্রারকে (কাজী) বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। এ ঘটনায়...
বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস লুই হ্যালজেন এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই ঘোষণা দেয়।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে হয়তো তার ধারণা নেই। আজ সোমবার দুপুরে নিজের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর