ফরিদা পারভীনকে নিয়ে গুজব, হাসপাতালে কেমন আছেন শিল্পী?

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৩:৪১ পিএম

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে শনিবার (৫ জুলাই) তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসার পর গতকাল রোববার শিল্পীকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম। এ ছাড়া সামাজিকমাধ্যমে শিল্পীর আর্থিক অভাব-অনটন নিয়ে যে কথা রটেছে, তা নিয়েও তিনি মুখ খুলেছেন। 

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি জানিয়ে গাজী আবদুল হাকিম বলেন, ‘সোমবার (৬ জুলাই) ফরিদাকে সিসিইউ থেকে সাধারণ কেবিনে আনা হয়েছে। কিন্তু শারীরিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি। এখনও কথা বলতে পারছে না, হাঁটতে বা দাঁড়াতেও পারছে না। এই মুহূর্তে আমরা চাইছি দেশের স্বনামধন্য কিডনি বিশেষজ্ঞদের দ্বারা একটা মেডিক্যাল বোর্ড গঠন করতে, যেন তার (ফরিদা) অসুস্থতার সঠিক কারণ নির্ণয় করা যায়।’   

তিনি জানান, এর আগেও দুই দফায় গুরুতর অসুস্থ হয়ে আইসিইউ-তে ভর্তি ছিলেন ফরিদা পারভীন। একবার করোনা আক্রান্ত হয়ে, আরেকবার তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

৭০ বছর বয়সী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরেই লিভারের রোগ, ডায়াবেটিসসহ নানা অসুস্থতার সঙ্গে লড়ছেন। কিডনি জটিলতার জন্য মাঝে তিনি ভারতের হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন।

এদিকে, সামাজিকমাধ্যমে ফরিদা পারভীনের অসুস্থতা ঘিরে গুজব ছড়িয়েছে যে, শেষজীবনে আর্থিক টানাপোড়েনের জন্য উন্নত চিকিৎসা করতে পারছেন না তিনি! তবে এ তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলছেন ফরিদার স্বামী গাজী আবদুল হাকিম। তিনি বলেন, ‘রাষ্ট্রের কাছে আমরা টাকা-পয়সা চাই না। আমাদের চার ছেলে-মেয়েই প্রতিষ্ঠিত, অর্থের অভাব নেই। কিন্তু আমরা যেন তার (ফরিদা) উন্নত চিকিৎসা ঠিকমতো করাতে পারি, সেজন্য রাষ্ট্রের সহায়তা চাই। একটা মেডিক্যাল বোর্ড গঠন করতে চাই।’

আর্থিক অভাবের গুজব নিয়ে মুখ খুলেছেন ফরিদা পারভীনের ছোট ছেলে ইমাম জাফর নোমানী। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে মায়ের অসুস্থতা নিয়ে তিনি লিখেছেন, ‘আপনারা অনেকই অবগত আছেন যে আমাদের আম্মা, কণ্ঠশিল্পী ফরিদা পারভীন বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। আমরা নানা মাধ্যম থেকে জানতে পেরেছি যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাঁর নাম ব্যবহার করে তাঁর চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি-বেসরকারি অনুদান সংগ্রহের চেষ্টা করছে। তাঁর চিকিৎসার জন্য কোনো ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই এবং এ ধরনের কোনো আবেদন আম্মা বা আমাদের পক্ষ থেকে করাও হয়নি। তাঁর প্রয়োজনীয় সকল চিকিৎসা যথাযথভাবে চলছে, আলহামদুলিল্লাহ। সবাইকে এ সকল প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।’

প্রসঙ্গত, লালনসংগীতের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ফরিদা পারভীন। তবে নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানের জন্যও সমাদৃত তিনি। সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে একুশে পদক পান এই শিল্পী। ২০০৮ সালে তিনি জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পেয়েছেন। 

এ ছাড়া বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন ফরিদা পারভীন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে ১৯৯৩ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
লোডিং...

এলাকার খবর