কেমন যাচ্ছে জেফার-রাফসানের সংসার, জানালেন গায়িকা

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম

বিয়ের আগে নাকি তিনি ছিলেন বেশ উড়নচণ্ডী। বিয়ে নিয়ে ভাবনাই ছিল না, বরং আজীবন অবিবাহিত থাকতেই চেয়েছিলেন। অথচ সেই জেফার রহমানই এখন সংসারজীবনের নতুন অধ্যায় দারুণ উপভোগ করছেন।

প্রায় দুই মাস আগে নিজের পছন্দের মানুষ উপস্থাপক রাফসান সাবাবকে বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান। বিয়ের সময়ই তার ঘনিষ্ঠ বন্ধু গায়ক প্রীতম হাসান মজার ছলে জানিয়েছিলেন, জেফার নাকি কখনো বিয়েই করতে চাইতেন না। তাই বিয়ের পর তার জীবন কেমন কাটছে—এ নিয়ে ভক্তদের আগ্রহ ছিলই। সম্প্রতি এক গণমাধ্যমে সেই অভিজ্ঞতার কথাই জানিয়েছেন এই গায়িকা।

জেফারের ভাষ্য, জীবনের নতুন এই অধ্যায় তিনি বেশ উপভোগ করছেন। কাজের প্রতি তিনি সবসময়ই মনোযোগী ছিলেন। তাই এমন একজন সাপোর্টিভ ও বোঝাপড়াসম্পন্ন সঙ্গী তার জীবনে খুবই প্রয়োজন ছিল—যেটা তিনি রাফসানের মধ্যে পেয়েছেন।

‘ঝুমকা’ গায়িকা বলেন, ‘আমরা চেয়েছিলাম শুধু কাছের মানুষদের নিয়ে ছোট করে মুহূর্তটা উদযাপন করতে। সেটাই করেছি। বিয়ের প্রতিটি আয়োজন আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ সত্যিই প্রতিটি অনুষ্ঠানে আমরা দারুণ সময় কাটিয়েছি। বন্ধু ও পরিবারের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

বিয়ের পর নিজের জীবনে বেশ কিছু পরিবর্তনও এসেছে বলে জানান জেফার। তার মতে, সংসার জীবনে দুজন দুজনের প্রতি সাপোর্টিভ হওয়া এবং পার্থক্যগুলোকে সম্মান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবসরে বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ করা এবং সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতেই এখন বেশি ভালো লাগে তার।

এদিকে কাজের ক্ষেত্রেও গত বছরটি জেফারের জন্য ছিল বেশ সফল। ‘তাণ্ডব’ সিনেমায় গাওয়া ‘লিচুর বাগানে’ গানটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। পাশাপাশি ‘দাগী’ ও ‘ইনসাফ’ সিনেমার গানও শ্রোতাদের পছন্দ পেয়েছে।

তবে আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া কোনো সিনেমায় তার গান নেই বলে জানিয়েছেন এই গায়িকা। অন্যদিকে নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জেফার, যেখানে তার বিপরীতে আছেন প্রীতম হাসান। শিগগিরই সেটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
প্রেম মানে না বয়সের বাধা! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান যেন তাঁর জ্বলন্ত উদাহরণ। রিনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর বদলে গেছে তাঁর মনের ঠিকানা। এবার প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর