আরিয়ানের সিরিজ সরাতে মামলা করলেন সেই এনসিবি কর্মকর্তা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে শাহরুখপুত্র আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’। আর এই প্রথম সিরিজ দিয়েই তিনি যেমন আলোচনায় রয়েছেন, তেমনি দানা বেঁধেছে বিতর্কও! পর্দায় উঠে এসেছে বলিউড সিনেদুনিয়ার কঙ্কালসার রূপ। বাদ যায়নি তাঁর ব্যক্তিগত জীবনের অভিশপ্ত অধ্যায়ও। বছর চারেক আগে মাদককাণ্ডে কারাগারে যেতে হয়েছিল আরিয়ানকে। দর্শকদের মতে, সেই ঘটনায় তুমুল আলোচিত ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকেও পর্দায় তুলে এনেছেন তিনি।

এবার সিরিজটির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞাসহ ২ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে দিল্লি হাইকোর্টে শাহরুখ-গৌরীর প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন এনসিবি’র সাবেক সেই কর্মকর্তা। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায় সমীরের অভিযোগ প্রসঙ্গে। তিনি তাঁর অভিযোগপত্রে উল্লেখ করেছেন, এই সিরিজ মাদকবিরোধী সংস্থাগুলোকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং কেন্দ্রীয় এজেন্সির নেতিবাচক চিত্র তুলে ধরেছে, যার ফলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি জনগণের আস্থা হ্রাস পাবে।

সিরিজটির যে চরিত্রটি নিয়ে এত আলোচনা। ছবি: সংগৃহীত

তিনি আরও দাবি করেছেন যে, এই সিরিজে ‘ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ তাঁর খ্যাতি ক্ষুণ্ন করার চেষ্টা চালানো হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আরিয়ান পরিচালিত সাত পর্বের এই সিরিজ। ‘জেলে থাকলে জনপ্রিয়তা বাড়ে…’ সিরিজটির প্রথম ঝলকেই মাদককাণ্ডে গ্রেপ্তার নিয়ে এমন শ্লেষাত্মক সংলাপ ছুড়ে দিয়েছিলেন তিনি। আর সিরিজটি মুক্তি পেতেই থলে থেকে বেরিয়ে এসেছে বিড়াল! দর্শকরা প্রথম পর্বে এমন এক মাদকবিরোধী সংস্থার কর্মকর্তার খোঁজ পেয়েছেন, যাঁর সঙ্গে সেই সমীর ওয়াংখেড়ের চেহারা ও হাবভাবের বেশ মিল রয়েছে।

তবে নির্মাতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে চরিত্রটি এবং সাবেক এনসিবি কর্মকর্তার মধ্যে কোনো সম্পৃক্ততা নিশ্চিত করেনি, যদিও নেটিজেনদের বিশ্বাস এই সাদৃশ্য় একেবারেই ইচ্ছাকৃত। 

২০২১ সালের ২ অক্টোবর স্টারকিডস আরিয়ান খানকে একটি প্রমোদতরী থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় ২৫ দিন জেলে ছিলেন আরিয়ান। আর মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সমীর ওয়াংখেড়ে।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
বলিউড তারকা শাহরুখ খান দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের স্মৃতিবিজড়িত বাড়িটির পুরো মালিকানা নিজের নামে নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপিতে...
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। মঙ্গলবার দিল্লির আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী,...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর