কেন্দ্রে গিয়ে ভোট দিতেন না উত্তম কুমার!

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪৫ এএম

রুপালি পর্দার তারকারা ঘনঘন জনসমক্ষে এলে নাকি ক্রেজ কমে যায়! এ কথা মনেপ্রাণে বিশ্বাস করতেন মহানায়ক উত্তম কুমার। একবার সেজন্যই সহকর্মী তথা ভ্রাতৃপ্রতিম শুভেন্দু চট্টোপাধ্যায়কে বকুনি দিয়েছিলেন তিনি। কারণ, পেট্রোল পাম্পে গাড়ি থেকে নেমেছিলেন বলে! আসলে উত্তমকেও খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়েছিল বেশ ক’বার। আইডল বলে কথা!

উত্তম কুমার যেখানে যেতেন, সেখানেই জনঅরণ্য। তারকা উত্তমকে দেখতে বাঁধভাঙা উচ্ছ্বাস। কিন্তু নির্বাচনে ভোট মানে তো, সাধারণ থেকে তারকা, বুথের কোনো ভাগাভাগি নেই। তাহলে কীভাবে ভোটাধিকার প্রয়োগ করতেন মহানায়ক? ভারতে লোকসভা নির্বাচনের ডামাঢোলে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় জানালেন সেই বিশেষ ব্যবস্থার কথা।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, গৌরব তাঁর দাদাকে না দেখলেও পরিবারের সদস্যদের মুখেই শুনেছেন যে, মহানায়ক কখনও বুথে গিয়ে ভোট দিতেন না। বরং বাড়ি থেকেই খামে ভরে তাঁর ভোট জমা পড়ত। সরকারি কর্তারা যেভাবে পোস্টার ব্যালটে ভোট দেন সেভাবেই ভোটাধিকার প্রয়োগ করতেন উত্তম কুমার।

জানা গেছে, পোর্ট ট্রাস্টের চাকরিজীবী হিসেবেই এই বিশেষ সুবিধা পেতেন মহানায়ক। অভিনয়ের জন্য পরে সেই চাকরি ছেড়ে দিলেও তৎকালীন ভারতীয় সরকার তাঁর জন্য এই বিশেষ ব্য়বস্থা চালু রেখেছিল। কারণ, বুথে উত্তম কুমারকে দেখলে জনবিস্ফোরণ ঘটতে পারে! হতে পারে গণ্ডোগোল! সেই বিশৃঙ্খলা রুখতেই উত্তম কুমারের জন্য বিশেষ ব্যবস্থা বহাল ছিল। 

প্রসঙ্গত, রাজনীতি আর গ্ল্যামার দুনিয়া বর্তমানে ওতপ্রোতভাবে জড়িত। তারকাদের রাজনৈতিক ময়দানে নামার চিত্র নতুন নয়! কেউ কেউ নির্বাচনে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, আবার অনেকে সাধারণ মানুষের মতোই ভোটের লাইনে দাঁড়ান সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে।

জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর