ভারতের ভিসা না পাওয়ায় হাতছাড়া হলো ছবি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

‘টনিক’, ‘প্রজাপতি’ ও ‘প্রধান’ দিয়ে বাজিমাত করেছেন টলিউড নির্মাতা অভিজিৎ সেন। তাঁর পরবর্তী সিনেমা ‘প্রতীক্ষা’। এতে দেবের নায়িকা হওয়ার কথা ছিল তাসনিয়া ফারিণের। কিন্তু ভিসা জটিলতার কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন এই অভিনেত্রী।

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন ফারিণ। তিনি জানান, আগামী নভেম্বরে কলকাতা ও যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। আর এ মাস থেকেই প্রাক শুটিংপর্ব শুরু হচ্ছে। কিন্তু ভারতের ভিসা জটিলতাসহ নানা অনিশ্চয়তা তৈরি হওয়ায় অবশেষে সিনেমাটি করছেন না তিনি।

ফারিণ বললেন, ‘নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে সিনেমাটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম সিনেমাটিও আপাতত হচ্ছে না।’

শুটিংয়ের তারিখ যতই এগিয়ে আসছিল, ততই চিন্তিত হয়ে পড়ছিলেন অভিনেত্রী। এবার সিনেমাটি ছেড়ে দেওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে। ওই শিডিউলে নতুন একটি কাজ নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ।’

এর আগে ‘পাত্রী চাই’ নামে টলিউডের আরও একটি সিনেমায় ফারিণের অভিনয় করার কথা ছিল। তবে গত বছর সেটিও বাতিল হয়েছে। 

প্রসঙ্গত, টলিউডের ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক করেন ফারিণ। এটি পরিচালনা করেন অতনু ঘোষ। এ ছাড়া গত মে মাসে দেশে মুক্তি পেয়েছিল ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’, যা পরিচালনা করেন ধ্রুব হাসান।

জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ‘ফ্যাসিবাদের দোসর’ তকমায় নানা জটিলতায় পড়তে শুরু করেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে কেউ তাঁকে অভিনয়ের জন্য ডাকছে না। বিভিন্ন জায়গায় তাঁকে...
ভারতে প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও নিয়ে এবার তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই...
রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে ইউ এ এন রোডের ২২ নম্বর বাসভবনে এ ঘটনা ঘটে।
সরকারি হাসপাতালের পাশাপাশি দেশের সব বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে বাধ্য বলে রায় দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে নির্দেশনা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে প্রজ্ঞাপন...
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার...
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন—রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনা এটি। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের শীর্ষ পদের জন্য বেশ কয়েকটি নাম গুঞ্জনে...
লোডিং...

এলাকার খবর