বুড়িগঙ্গা তীরে অবৈধ ডকইয়ার্ড উচ্ছেদে অভিযান

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

বুড়িগঙ্গা তীরের ৩০টি অবৈধ ডকইয়ার্ডের মধ্যে থেকে ১০টি উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার কেরানিগঞ্জ ও শ্যামপুরে নদীর পাড়ে অবৈধ নৌযান তৈরি ও মেরামত কারখানা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ধাপে ধাপে সব অবৈধ ডকইয়ার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। 

বুড়িগঙ্গার তীর দখল করে বছরের পর বছর ব্যবসা করছেন অবৈধ ডকইয়ার্ড মালিকরা। এতে মারাত্মক পরিবেশ দূষণের পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে নদীর পানিপ্রবাহ। 

বুধবার এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ । উচ্ছেদ করা হয় বিসমিল্লাহ, সাব্বির, ইউনিক মেরিনসহ ১০ টি অবৈধ ডকইয়ার্ড। এসময়  লাইসেন্স ফি বকেয়া থাকায় এসব প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৫ লাখ টাকা ও নদী দূষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার বলেন, 'নদীতে কিছু অবৈধ ডকইয়ার্ড আছে, যারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে ব্যবসা করছে এবং সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে নদী দূষণ করছে। আমরা তাদের বিরুদ্ধে অভিযান চালাব, আপনারা আমাদের পাশে থাকবেন।'

বিআইডব্লিউটিএ জানায়, উচ্ছেদ অভিযানে নদী তীরের ১০ একর জমি দখলমুক্ত করা হয়েছে। ফের দখল হওয়া ঠেকাতে নদী তীরে গাছ লাগানো ও কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। শিগগিরই বাকি অবৈধ ডকইয়ার্ডগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু বলেন, 'আপনারা যদি অবৈধ দখলদার হিসেবে থেকে থাকেন, আপনারা সরে যান। না হলে আমরা বিআইডব্লিউটিএ থেকে আইনগত প্রক্রিয়া মেনে এগিয়ে যাব এবং অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দেব।' 

পরিবেশবিদরা বলছেন, এসব অবৈধ ডকইয়ার্ডের কোনো পরিবেশগত ছাড়পত্র নেই। মানা হয়না নিরাপত্তা মানদণ্ডও। জাহাজ নির্মাণ ও মেরামতের ধাতব বর্জ্য, পোড়া তেল ও রাসায়নিক সরাসরি নদীতে ফেলায় চরম দূষণের কবলে বুড়িগঙ্গা।

ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।...
অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।...
ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, মিটফোর্ড, বার্ন ইনস্টিটিউসহ সরকারি কোনো হাসপাতালেরই নিজস্ব বর্জ্য শোধনাগার নেই। এতে সংক্রমিত বর্জ্যের ৮৪ শতাংশ ছড়িয়ে পড়ছে পরিবেশে। এছাড়া তরল বর্জ্য সুয়ারেজ লাইন, ড্রেন ও...
রাজশাহী অঞ্চল থেকে লুট হওয়া সরকারি ১৬৪ অস্ত্রের মধ্যে ১৪৮টি উদ্ধার করা হয়েছে। এখনো সন্ধান মেলেনি ১৬টি অস্ত্র ও প্রায় ৪ হাজার ৮০০ গুলির। এসব অস্ত্রের তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে র‍্যাব। 
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংস্থার নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী...
সাংবাদিকতায় ১৭ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছিল তা মুক্ত করাই এই সরকারের এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।  বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম...
মূল বেতন বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ খবর, তাই না? একটু থামুন, এখানেই আছে চমক! নতুন পে স্কেলে যত ওপরে গ্রেড, তত কমবে ইনক্রিমেন্টের হার। এর সঙ্গে...
লোডিং...

এলাকার খবর