চায়ের সঙ্গে যেসব খাবার খাওয়া উচিত নয়

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম

চায়ের সঙ্গে আমাদের পরিচয় শৈশব থেকে। ক্লান্তি দূর করতে এক কাপ চায়ের তুলনা হয় না। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা দিনে দুই থেকে তিনবার চা পান না করলে তাদের দিনটা ভালো কাটে না। তাই বলা যায়, চা পানের অভ্যাস অনেকের মধ্যেই রয়েছে।

চায়ের সঙ্গে কেউ কেউ কেক, বিস্কুট খেতে পছন্দ করেন। আবার কেউ কেউ সিঙ্গারা, সমুচা খেতেও পছন্দ করেন। তবে চায়ের সঙ্গে কোন খাবার খাওয়া উচিত নয়, তা হয়ত অনেকেই জানেন না।

এখন কথা হচ্ছে, চায়ের সঙ্গে আমরা কি যেকোনো খাবার খেতে পারব? এতে স্বাস্থ্যঝুঁকি আশঙ্কা কী কী থাকে? আসুন জেনে নেই, এ ক্ষেত্রে করণীয় কী হতে পারে:

১. চায়ের সঙ্গে অনেকেই মিষ্টিজাতীয় খাবার খেতে পছন্দ করেন। কিন্তু স্বাস্থ্যের জন্য এটি সুফল বয়ে আনে না। চায়ের সঙ্গে মিষ্টিজাতীয় খাবার খাওয়ার ফলে শরীরের রক্তচাপ বেড়ে যায়। এতে অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকে।

২. এমনিতেই অতিরিক্ত মসলাযুক্ত খাবার স্বাস্থ্যকর নয়। আবার তা যদি হয় চায়ের সঙ্গে। তবে তো আর কোনো কথায় থাকে না। তাই চায়ের সঙ্গে অতিরিক্ত তেলযুক্ত বা মসলাযুক্ত খাবার খাওয়া উচিত না। এতে বদহজমের সমস্যা বাড়তে পারে।

৩. অনেকে আবার চায়ের সঙ্গে সিঙ্গারা, চপ, সমুচা খেতে পছন্দ করেন। চায়ের সঙ্গে এসব খাবার খেলে পরিপাক ক্রিয়ায় ঝামেলা বাধতে পারে। এতে বাড়তে পারে অ্যাসিডিটির সমস্যা।

৪. আবার চায়ের সঙ্গে টকজাতীয় খাবার খেলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। তাই অ্যাসিডিটি এড়াতে চায়ের সঙ্গে টক কিছু না খাওয়াই ভালো।

৫. অনেকেই বিকেলে চায়ের সঙ্গে প্লেট ভর্তি বেসনের তৈরি ভাজাপোড়াজাতীয় খাবার খান। কিন্তু চায়ের সঙ্গে বেসন মিশ্রিত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব খাবার হজমের সমস্যা তৈরি করে।

তবে চায়ের সঙ্গে সাধারণত হালকা কিছু খাওয়া যেতে পারে। যেসব খাবারে ফাইবার বা প্রোটিন বেশি থাকে, সেগুলো বাছাই করাই ভালো। 

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর