মুখে ঘণ্টার পর ঘণ্টা চুইংগাম থাকে? জেনে নিন লাভ–ক্ষতি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ১০:১১ এএম

চুইংগাম কম–বেশি আমাদের সবারই অনেক পছন্দের। কেউ মুখের দুর্গন্ধ এড়াতে চুইংগাম চিবিয়ে থাকেন, আবার কারো কাছে এটি রীতিমতো অভ্যাস। তাই তারা বিরক্তি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা চুইংগাম চিবাতে থাকেন।

চুইংগামে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কিন্তু দীর্ঘসময় ধরে এটি চিবানো হলে বহু স্বাস্থ্য সমস্যাও হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যারা প্রতিদিন চুইংগাম খেয়ে থাকেন কিংবা ঘণ্টার পর ঘণ্টা চিবান, তাদের করণীয় কী হতে পারে?

প্রথমেই জেনে নেওয়া যাক, চুইংগামের উপকারিতা সম্পর্কে। বাজারে বিভিন্ন স্বাদের চুইংগাম পাওয়া যায়। ডায়াবেটিস রোগীদের জন্য চিনিমুক্ত চুইংগামও এখন সহজলভ্য।

এই চিনিমুক্ত চুইংগাম দাঁতের স্বাস্থ্যের জন্য উপকারী, বিশেষ করে যদি জাইলিটল নামক উপাদান থাকে। চুইংগাম চিবালে প্রচুর লালা বের হয়, যা দাঁতের প্রাকৃতিক ‘ডিফেন্স মেকানিজম’ হিসেবে কাজ করে। লালা মুখের ক্ষতিকর অ্যাসিডকে নিষ্ক্রিয় করে, খাবারের কণা ধুয়ে নিয়ে যায় এবং এনামেলের ক্ষয়রোধ করে। এতে দাঁতের ক্যাভিটি এবং মাড়ির রোগের প্রবণতা কমে। তবে চিনি এসিড তৈরি করে। তাই এসব উপকার পেতে চিনিমুক্ত চুইংগাম খেতে হবে।

এর পাশাপাশি চুইংগাম চিবানোর ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়। এতে ব্যক্তির মনোযোগ এবং স্মৃতি ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়

ভ্রমণের সময় ক্লান্তি এবং উদ্বেগ দূরে রাখতেও সহায়ক চুইংগাম। বিশেষ করে, বিমানের উড্ডয়ন এবং অবতরণের সময় যাত্রীদের কানের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি হয়, ফলে কানে অস্বস্তি এবং যন্ত্রণা দেখা দেয়। এ সময় চুইংগাম চিবাতে থাকলে কানের বাইরে এবং ভেতরে বাতাসের চাপের তারতম্য কিছুটা কম অনুভূত হয়।

লম্বা সময় ধরে কেউ চুইংগাম চিবানো হলে কী হবে?

অতিরিক্ত চুইংগাম চিবালে, বিশেষ করে মুখের এক পাশেই চিবাতে থাকলে চোয়ালের সঙ্গে যুক্ত মাংসপেশিতে সমস্যা হতে পারে। ঘণ্টার পর ঘণ্টা চুইংগাম চিবালে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের সমস্যা বৃদ্ধি পেতে পারে, যা থেকে পরবর্তীতে মাথাব্যথা, কানে ব্যথা, চোয়ালের ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে।

আবার চিনিমুক্ত হলেও সুগার-ফ্রি চুইংগামে এসিডীয় ফ্লেভার মেশানো থাকতে পারে, যা দীর্ঘমেয়াদে দাঁতক্ষয়ের কারণ হতে পারে। মনে রাখতে হবে, একবার দাঁতের এনামেল ক্ষয়ে গেলে, এর পুনরুদ্ধার আর সম্ভব নয়।

তাছাড়া এনামেল স্তর ক্ষতিগ্রস্ত হলে এর সংবেদনশীলতা বৃদ্ধি পায়, ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং দাঁত ক্ষয়ের হার বেড়ে যায়।

অতিরিক্ত চুইংগাম হজমের সমস্যা তৈরির জন্যও দায়ী। চুইংগাম চিবানোর সঙ্গে আমাদের পেটে অনেক বাতাস প্রবেশ করে। এতে পেট ফাঁপা, গ্যাস এবং অস্বস্তি হতে পারে। অনেকে আবার খিদে মেটাতেও ঘণ্টার পর ঘণ্টা চুইংগাম চিবাতে থাকেন। এটি অত্যন্ত অস্বাস্থ্যকর একটি অভ্যাস।

চিকিৎসকরা তাই খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিটের বেশি চুইংগাম না খাওয়ার পরামর্শ দিয়েছেন। এবং তা হতে হবে সুগার-ফ্রি। এই সময়সীমা মুখে পর্যাপ্ত লালা উৎপাদন এবং চোয়ালে ব্যথা সৃষ্টি না করেই দাঁত পরিষ্কার রাখবে।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

হামের প্রাদুর্ভাব দেশজুড়ে কেড়ে নিয়েছে ৪৩৯ শিশুর জীবন। মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ৬১ হাজারের বেশি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নানা উদ্যোগের পরও কেন কমানো যাচ্ছে না মৃত্যু- এ প্রশ্ন...
গরম বাড়ছে। দুপুরের রোদ যেন আগের চেয়ে আরও তীব্র। এই সময়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন অভিভাবকেরা। শিশুরা বাইরে খেলতে যাবে কি না, রোদে গেলে অসুস্থ হবে কি না। অনেকেই তাই বাচ্চাদের ঘরের ভেতরেই আটকে...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর