চুল ভালো রাখতে চাইলে যে কাজগুলো করবেন

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৮:১৩ এএম

চুল ভালো রাখতে আমরা কতকিছুই না করি। পার্লারে গিয়ে দামি দামি হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে ঘরোয়াভাবে নানা প্যাক, কিছুই বাদ যায় না। তারপরও চুলের হাল যেন বেহালই থেকে যায়।

অনেকে দামি হেয়ার প্যাকেই মনে করেন চুল ভালো রাখার একমাত্র হাতিয়ার। আসলেই কি তাই? চুলের সৌন্দর্য বজায় রাখতে সত্যিই কি এত কিছুর প্রয়োজন আছে? জেনে নিন।

পরিষ্কার রাখুন স্ক্যাল্প

আপনার চুল ভালো রাখতে চাইলে অবশ্যই স্ক্যাল্প পরিষ্কার রাখা জরুরি। এমনটাই মনে করেন রাজিয়াস মেকওভারের রূপবিশেষজ্ঞ রাজিয়া পারভিন। তিনি বলেন, ‘সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করা উচিত। চুল ভালো রাখতে সপ্তাহে তিন দিন হেয়ার ওয়াশ করুন। যদি আপনার স্ক্যাল্প তৈলাক্ত হয়, তবে প্রতিদিনও শ্যাম্পু করতে পারেন। দুই ক্ষেত্রেই সমান উপকার পাবেন।’ মনে রাখবেন, অপরিষ্কার স্ক্যাল্প সংক্রমণ ছড়ায়। এমনকি মাথার চুল বেশি ঝরে এই স্ক্যাল্পের কারণেই। তাই চুলের সুস্বাস্থ্য অটুট রাখতে শ্যাম্পু করতেই হবে।

দূষণ থেকে রক্ষা করুন

চুলের খারাপ অবস্থার জন্য প্রাকৃতিক দূষণ অনেকটা দায়ী। তাই বাইরে ঘোরা ঘুরির সময় চুলকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে চুলে লাগাতে পারেন প্রোটেক্টিং সিরাম। এছাড়া আপনি বাইরে বের হলে স্কার্ফ দিয়েও মাথা ঢেকে রাখতে পারেন। এতে ধুলো ময়লা কিছুটা হলেও কম লাগবে।

স্বাস্থ্যকর খাবার খান

শরীর ভালো রাখতে যেমন নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। চুলের সুস্বাস্থ্য অটুট রাখতেও ঠিক তেমনি একই নিয়ম বহাল থাকে। আপনি যদি প্রতিদিন ভাজাভুজি বা মিষ্টিজাতীয় খাবার খান, তবে শরীরে তার প্রভাব পড়বে। সেই সঙ্গে চুলেরও ক্ষতি হবে। চুল হয়ে উঠবে রুক্ষ ও শুষ্ক। ​চুল ভালো রাখতেও স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতে হবে। আর পর্যাপ্ত পরিমানে পানি পান করুন।

যে বিষয়গুলোও জরুরি

নিয়মিত ব্যায়াম করুন। শরীরচর্চা করলে আপনি সুস্থ থাকবেন। সেই সঙ্গে চুলের স্বাস্থ্যও উন্নত হবে। পর্যাপ্ত ঘুমও জরুরি। এই দিকটিতেও খেয়াল রাখুন। দুশ্চিন্তা করবেন না। কারণ এ থেকেও চুল ঝরতে পারে। আর চুলের কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর