সবজির পানিতে ফিরবে ত্বক ও চুলের জেল্লা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৯:০৪ পিএম

ত্বক ও চুলের সবাই কম-বেশি সচেতন। কোনো সমস্যা হলেই দ্রুতই যেন সমাধানের পথ খুঁজে বেড়াই। তবে এদিক-ওদিক না খুঁজে ঘরে থাকা উপকরণেই ফেরাতে পারবেন ত্বক ও চুলের জেল্লা। তাও আবার ঝামেলা ছাড়াই। কিন্তু সেই উপকরণ জানেন?

প্রায় সবাই পছন্দ করেন এই সবজি। আর সেটি হলো ঢেঁড়স। স্বাদ ও গুণে ভরপুর এই সবজিতে রয়েছে ভিটামিন এ, সি এবং কে। এছাড়াও এই সবজিতে হদিশ মেলে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফোলেটের। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি একাধিক উপকারিতা রয়েছে ঢেঁড়সে। আর জেল্লাদার ত্বক ও চুল পেতেও জুড়ি মেলা ভার এই সবজির।

ত্বকের স্বাস্থ্য ফেরাবে ঢেঁড়স

আপনার ত্বকের ভোলই বদলে যেতে পারে এই ঢেঁড়সের গুণে। এতে রয়েছে ভিটামিন সি এবং এ, যা ত্বকে ফ্রি র‌্যাডিকেলের ক্ষতি আটকে দেয়। ফলে ত্বক আর ঝুলে পড়ে না। সেই সঙ্গে দূর করে মুখের বলিরেখা ও রিঙ্কেলস। তাই বয়সের ছাপও পড়বে না মুখে। এছাড়া ত্বকে পিগমেন্টেশন প্রতিরোধ করে এই ঢেঁড়স। নিয়ন্ত্রণে থাকে খেলে ব্লাড সুগারও।

ত্বককে ভিতর থেকে হাইড্রেট করে ময়শ্চার ধরে রাখতেও সাহায্য় করে ঢেঁড়স। ফেল ত্বক দেখায় জেল্লাদার। আর তার জন্য প্রতিদিন সকালে আপনাকে খেতে হয় ঢেঁড়স ভেজানো পানি। প্রাকৃতিক ডিটক্সিফায়ারের কাজ করে এই পানি। আর শরীর থেকে সমস্ত টক্সিন দূর করে ত্বকের স্বাস্থ্য ফেরায়।

চুল ঝলমলে করবে যে পানি

ঢেঁড়সে রয়েছে ভিটামিন ও খনিজ। এই গুণেই ভালো থাকে স্ক্যাল্পের স্বাস্থ্য। এছাড়াও স্ক্যাল্পে পুষ্টি জুগিয়ে নতুন চুল গজাতেও সাহায্য করে। নিয়মিত ঢেঁড়সের পানি পানে বন্ধ হয় হেয়ার ফলও। শাইন হবে আপনার রুক্ষ-শুষ্ক চুলও। ঢেঁড়সের রস প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও দুর্দান্ত। এই রস লাগালে চুর হবে ঝলমলে।

কীভাবে তৈরি করবেন ঢেঁড়স পানি

প্রথমে ঢেঁড়স ছোট ছোট টুকরা করে কেটে নিন। তারপর সেগুলো একটি জারের মধ্যে ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তাতেই ঢেঁড়সের ভিতর থেকে রস বের হয়ে পানিতে মিশে যাবে। সকালে খালি পেটে ছেঁকে পান করুন এই পানি। আর পার্থক্য দেখবেন নিজে চোখেই।

প্রতিদিন খাওয়া কি ঠিক?

প্রতিদিন ঢেঁড়সের এই ডিটক্সওয়াটার খেতেই পারেন। তবে পরিমাণে বেশি হলে নানা সমস্যা বাঁধতে পারে। যেমন, এতে দেখা দিতে পারেন পেটের সমস্যা। এই সবজিতে ফাইবারের পরিমাণ বেশি থাকে, তাই ব্লোটিংও পিছু নিতে পারে। এ ধরনের সমস্যা দেখা দিলে এই পানি পানে টানতে হবে লাগাম।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর