স্ক্যাল্প ব্রাশ ব্যবহারের উপকারিতা কী?

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ এএম

বর্তমানে ইন্টারনেটে চুলের যেসব অনুষঙ্গ নিয়ে মোটামুটি ‘হাইপ’ রয়েছে, স্ক্যাল্প ব্রাশ তার একটি। সিলিকন শ্যাম্পু ব্রাশ, স্ক্যাল্প ম্যাসাজার এসব নামেও এটি পরিচিত। চিরুনির মতো ব্যবহার করা হলেও এর কাজ আরেকটু বিস্তৃত।  

প্রতিদিনের ব্যস্ততা আর ঘোরাঘুরিতে চুলের যত্ন নেওয়ার সময় খুব একটা পাওয়া যায় না। ফলে মাথার ত্বকে জমতে থাকে মৃত কোষ, ধুলো আর ময়লা। এর পাশাপাশি তেল, সেরাম, শ্যাম্পু বা কন্ডিশনারের অংশ জমেও মাথার ত্বকে আলাদা করে পাতলা চামড়ার একটি পরত তৈরি করে ফেলে অনেক সময়, যা শুধুমাত্র আঙুলের ছোঁয়ায় দূর করা সম্ভব নয়। 

যাদের খুশকির সমস্যা আছে তাদের এ সমস্যা আরও বেশি। অথচ মাথার চামড়া সঠিকভাবে পরিষ্কার করা খুবই জরুরি। অকালে চুল ঝরে পড়া, রুক্ষ চুল, এবং মাথার ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী এ খুশকি।

এই ধরনের সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন স্ক্যাল্প ব্রাশ। নরম সিলিকন বা নমনীয় প্লাস্টিকের তৈরি ব্রিসলস যুক্ত এই ব্রাশ মাথার ত্বক থেকে নোংরা ধুলোবালি, খুশকি বা মৃতকোষ দূর করতে সাহায্য করে।

সিলিকনের তৈরি হওয়ায় মাথার ত্বকে এই ব্রাশ থেকে আঘাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং এটি স্ক্যাল্পকে মৃদুভাবে এক্সফোলিয়েট করে মাথার ত্বককে পরিষ্কার রাখে।

রূপবিশেষজ্ঞদের মতে, স্ক্যাল্প ব্রাশে চিরুনির মতো ছোট ছোট নরম দাঁত থাকায় এর মাধ্যমে ম্যাসাজের ফলে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা নতুন চুল গজাতে সাহায্য করে। চাপমুক্তিতেও সাহায্য করে থাকে স্ক্যাল্প ব্রাশ। 

ব্যবহার বিধি 

স্ক্যাল্প ব্রাশ ব্যবহারের সঠিক নিয়ম না জানলে কিন্তু উল্টো চুলের ক্ষতি হতে পারে। ভিজা চুলের গোড়া এমনিতেই নরম থাকে। সঠিক পদ্ধতি না জেনে স্ক্যাল্প ব্রাশ ঘষলে চুল পড়ার পরিমাণ বরং আরও বেড়ে যেতে পারে। চুলে জট পড়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

সবচেয়ে ভালো হয়, চুলে তেল দেওয়ার সময় ব্যবহার করা হলে; তেল দেওয়ার পরে কয়েক মিনিট সার্কুলার মোশনে ব্রাশটি দিয়ে ম্যাসাজ করুন। এতে মাথার ত্বকের গভীরে তেল প্রবেশ করবে। এর আরেকটি ব্যবহার হতে পারে গোসলের সময়। ভেজা চুলে ব্রাশটিতে পরিমাণ মতো শ্যাম্পু্ ঢেলে নিন এবং স্ক্যাল্পে সার্কুলার মোশনে কয়েক মিনিটের জন্য ম্যাসাজ করুন।

সপ্তাহে দুই-তিনবার করে অন্তত ১০-১৫ মিনিটের জন্য মাথার ত্বক মাসাজ করুন। অবশ্য চাপ এবং টেনশন কমাতে দিনের যেকোনো সময়ই চুলের ওপর আলতোভাবে বুলিয়ে নিতে পারেন স্ক্যাল্প ব্রাশ।

অনলাইন পেইজগুলো থেকে মাত্র ১০০-২৫০ টাকার মধ্যে ভালোমানের  স্ক্যাল্প ব্রাশ কিনতে পারবেন।  

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর