শীতে রুক্ষতা থেকে মুক্তি দেবে বডি বাটার   

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পিএম

শীতকাল এলেই যেন ত্বকের সমস্যা বেড়ে যায়। বছরের এই সময় অনেকের ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে যায়। ত্বকের আর্দ্রতা হারিয়ে যায়। কারও কারও ত্বক শীতে এতই টানটান হয়ে যায় যে ফেটে যায়!

ত্বকের ধরন অনুযায়ী বাজারে বিভিন্ন রকম ময়েশ্চারাইজার পাওয়া যায়। তবে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তারা সাধারণ ময়েশ্চারাইজারের তুলনায় একটু ঘন ক্রিম ব্যবহার করলে ভালো ফল পাবেন। হালের জনপ্রিয় এমন একটি প্রসাধনী হলো বডি বাটার। গোসল সেরে একবার এই বডি বাটার মাখলে সারাদিনে আর কোনও ময়েশ্চারাইজারের প্রয়োজন পড়ে না।   

বডি বাটার কী

এটি হলো ভারি টেক্সচারের ময়েশ্চারাইজিং ক্রিম যা আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রায় গলে যায় এবং ত্বক সহজেই তা শুষে নিতে পারে। শাওয়ারের পর গা ভেজা ভেজা থাকা অবস্থায়ই পুরো গায়ে বডি বাটার মেখে ম্যাসাজ করে নিতে হবে। দ্রুত ত্বকে এবজর্ভ হয়ে একটা মসৃণ আভা এনে দেবে বডি বাটার; ত্বককে তৈলাক্ত কিংবা চিটচিটেও করবে না।       

তবে মুখে বডি বাটার না মাখাই ভালো। মুখের নিচের ত্বক পাতলা হওয়ার কারণে ভারি ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহারে এখানকার পোরসগুলো ক্লগড (বন্ধ) হয়ে যেতে পারে।

বাজারে এখন বিভিন্ন ব্র্যান্ডের বডি বাটার পাওয়া যায়। ছবি: পেক্সেলস

প্রসাধনের দোকানগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের বডি বাটার পাওয়া যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য দ্য বডি শপ বডি বাটার, ক্লিনিক বডি বাটার, ভিক্টোরিয়া’স সিক্রেট বডি বাটার, ভ্যাসলিন কোকো বডি বাটার ইত্যাদি। বাজেটের মধ্যে দেশীয় ব্র্যান্ডের বডি বাটারগুলোও দেখতে পারেন।

আবার চাইলে মাত্র কয়েকটি উপকরণে ঘরেই এই বডি বাটার তৈরি করে ফেলতে পারেন।

যেভাবে বানাবেন বডি বাটার 

শিয়া বাটার হলো বডি বাটারের মূল উপাদান। ঘরে বানানোর জন্য আমাদের লাগবে আধা কাপ শিয়া বাটার, ২ টেবিল চামচ নারকেল তেল এবং ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল। সঙ্গে আরও রাখতে পারেন কোকো বাটার। 

একটি বড় বাটিতে পানি গরম বসান। এর উপর আরেকটি বড় পাত্র বসান। অর্থাৎ, বডি বাটার বানাতে ডবল বয়েলিং পদ্ধতির সাহায্য নিতে হবে। এবার তাতে শিয়া বাটার, কোকো বাটার এবং নারকেল তেল নিন।


বডি বাটার মাখলে সারাদিনে অন্য ময়েশ্চারাইজারের প্রয়োজন পড়ে না। ছবি: পেক্সেলস

এবার উপরের বাটিতে শিয়া বাটার, কোকো বাটার এবং নারকেল তেল একসঙ্গে ঢেলে দিন। এরপর গরম পানির বাটি সরিয়ে নিন এবং মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

বডি বাটারের মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে এতে এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। এবার মিশ্রণটি ভাল করে ফেটিয়ে কাচের শিশিতে তুলে রাখুন। 

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর