ভাতের সঙ্গে জমুক মচমচে কুমড়া পাতার বড়া

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পিএম

দুপুরে ডাল, ভাতের সঙ্গে একটু ভাজাভুজি হলে কিন্তু দারুণ জমে যায়। এ সময় বানাতে পারেন মচমচে এবং অতি সুস্বাদু কুমড়া পাতার বড়া। কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় একে ‘ভেদা’ও বলেন অনেকে। দেখে নিন এর সহজ রেসিপিটি। রেসিপি দিয়েছেন সানজিদা বিনতে হাফিজ।

উপকরণ: মিষ্টিকুমড়ার পাতা, মসুর ডাল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সাদা সরিষা, পোস্তদানা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ ও তেল।   

প্রণালী: পরিমাণমতো মসুরের ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে ১৫ মিনিটের জন্য। এবার মিষ্টিকুমড়ার কিছু আস্ত পাতা নিয়ে আলতোভাবে পিষে পাতার হুলগুলো ভেঙে নিতে হবে এবং ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ভিজিয়ে রাখা ডাল, সরিষা, পোস্তদানা, কাঁচামরিচ, পেঁয়াজ ও লবণ দিয়ে অল্প পানি যোগ করে ব্লেন্ড করে নিতে হবে।

এখন একটি পাত্রে ব্লেন্ড করে নেওয়া ডালের মিশ্রণটি নিয়ে তার সঙ্গে পরিমাণমতো হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার কুমড়া পাতা সম্পূর্ণ মেলে নিয়ে তাতে ডালের পেস্টটি হাত দিয়ে মাখিয়ে ভাঁজ করে নিতে হবে। 

চুলায় একটি কড়াই বসিয়ে হালকা করে তেল দিয়ে তাতে ভাঁজ করা কুমড়াপাতার বড়াগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মচমচে কুমড়া পাতার বড়া।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
সরকার ভাড়া নির্দিষ্ট করে দিলেও রাজধানীর লোকাল বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অভ্যন্তরীণ রুটে ৫ থেকে ১৫ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ তাদের।
বাংলাদেশে মেটার একটি কার্যালয় খোলার জন্য প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এক ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামের এক পোশাককর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর