শীতের সবজিতে হবে মজার পোলাও

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৪:১১ পিএম

মাংস দিয়ে তো সব সময়ই পোলাও খাওয়া হয়। এবার বানাতে পারেন সবজির পোলাও। বাজার সয়লাব শীতের সবজিতে। রঙবেরঙের সবজি দিয়ে বানিয়ে নিন পুষ্টিকর এই পোলাও। রেসিপি দিয়েছেন রন্ধনবিদ শাহানা পারভীন।        

উপকরণ: পোলাও চাল ১ কাপ, ফুলকপি ১ কাপ,  বরবটি ১ কাপ,  গাজর ২ কাপ,  আলু ১ কাপ, ডিম ২টা, পেঁয়াজ কুচি ১ কাপ (বেরেস্তার জন্য), সবজি মসলা ৩ টেবিল চামচ, বিরিয়ানি মসলা ১ টেবিল চামচ, কাজুবাদাম ও কিশমিশ ১ মুঠ, ধনেপাতা কুচি ১ মুঠ, কাঁচামরিচ ৪টি, লবণ স্বাদমতো, সরিষার তেল প্রয়োজনমতো 

প্রণালী: প্রথমে হাঁড়িতে সরিষার তেল গরম করে তাতে কাজু ও কিশমিশ ভেজে নিবেন। তারপর সেই তেলেই পেঁয়াজ বেরেস্তা ভেজে নিবেন। বেরেস্তার তেলেই আলুগুলো অল্প হলুদ দিয়ে ভেজে নেবেন। আলুতে রং ধরলে তাতে একে একে বাকি সব সবজি দিয়ে কিছু সময় তেলে ভাজবেন।            

তারপর সবজির মসলা দিয়ে কষিয়ে নেবেন। কষানো হলে পানি দিবেন সবজি সেদ্ধ হওয়ার জন্য। এসময় লবণটা চেখে দেখে প্রয়োজনমতো লবণ দিয়ে দিবেন। 

সবজি আধা সেদ্ধ হলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চাল দিয়ে দিবেন। সাথে যোগ করবেন বিরিয়ানির মসলা। চাল ও সবজি একসাথে ভালো করে নেড়ে নিয়ে তাতে পানি দেবেন ও প্রয়োজন মনে করলে লবণ দিতে পারেন।   

পোলাও যখন প্রায় হয়ে আসবে তখন দিয়ে দেবেন ফেটানো ডিম। আর তার মিনিট দুয়েক পরে দিয়ে দেবেন পেঁয়াজ বেরেস্তা, কাজু-কিশমিশ ভাজা, ধনেপাতা কুচি ও কাঁচামরিচ।

এরপর ৫-৮ মিনিট মৃদু আঁচে রান্না করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।      

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএমজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর