বাড়িতেই বানাতে পারবেন শরবতে মহব্বত, রইল রেসিপি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম

রমজানে বেশ জনপ্রিয় শরবতে মহব্বত। এটি আসলে এক ধরণের মিষ্টি ও সুস্বাদু গোলাপ-দুধের শরবত। এই পানীয়র সুনির্দিষ্ট কোনো ইতিহাস নেই বললেই চলে। তবে এটি উত্তর ভারতের দিল্লি ও লক্ষ্ণৌ অঞ্চলে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। ধারণা করা হয়, মুঘল আমল থেকে বিভিন্ন ধরণের শরবতের প্রচলন শুরু হয়, সেখান থেকেই এই শরবতের আবির্ভাব।

শরবতে মহব্বত সম্ভবত ২০শ শতকের মাঝামাঝি বা শেষের দিকে উত্তর ভারতে জনপ্রিয়তা পায়। তবে দিল্লির পুরান বাজার ও রাস্তার খাবারের দোকানগুলোতে এই শরবত বানাতে দেখা যায়। ধীরে ধীরে বাংলাদেশ ও পাকিস্তানেও এটি জনপ্রিয়তা পায়। এটি হয়ে ওঠে রমজানের ইফতারের বিশেষ পানীয়।

শরবতের মধ্যে তরমুজ কিউব দিতে হবে। ছবি: ইনডিপেনডেন্ট

ইতিহাস মতে, মুঘল আমলে দুধ, গোলাপ জল, রুহ-আফজা এবং ফল দিয়ে বিভিন্ন ধরণের শরবত বানানো হতো। শরবতে মহব্বত তারই আধুনিক রূপ হতে পারে। পরবর্তীতে দিল্লির মতই পুরান ঢাকার খাবার সংস্কৃতিতে এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সাম্প্রতিক বছরগুলোতে ফুড ব্লগার ও ইউটিউবারদের প্রচারণায় এটি নতুন করে আলোচিত হয়। এখন এটি শুধু ভারত, বাংলাদেশ বা পাকিস্তানেই নয়, বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় হয়ে উঠছে! আপনি বাড়িতেই এখন বানাতে পারেন জনপ্রিয় এই পানীয়। রইল রেসিপি।

উপকরণ: দুধ ১ লিটার, চিনি ৩-৪ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী), গোলাপ সিরাপ (রুহ-আফজা) ১/২ কাপ, সাবুদানা (চাইলে দিতে পারেন) ২ টেবিল চামচ (ভেজানো ও সেদ্ধ), তরমুজ ১ কাপ (ছোট কিউব করে কাটা), বেসিল সিডস বা তোকমা ১ টেবিল চামচ (পানিতে ভিজিয়ে নরম করে নিতে হবে), এবং বরফ কুচি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: প্রথমে দুধ একবার জ্বাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে (চিলারে) রেখে দিন। কিছুটা ঠান্ডা হলে একটি বড় জগে নিন। তাতে চিনি মিশিয়ে ভালোভাবে নাড়ুন, যেন চিনি গলে যায়। তারপর গোলাপ সিরাপ বা রুহ-আফজা যোগ করুন। আবার ভালোভাবে মেশান। ভিজিয়ে রাখা বেসিল সিডস বা তোকমা এবং সেদ্ধ সাবুদানা শরবতে দিয়ে দিন।

এবার তরমুজের ছোট কিউব কেটে শরবতে মেশান। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে বরফ কুচি যোগ করুন। কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করুন এবং পরিবেশন করুন। গ্লাসে ঢেলে উপরে তরমুজের টুকরো ও কিছু তোকমা ছিটিয়ে দিন। ঠান্ডা ঠান্ডা শরবতে মহব্বত উপভোগ করুন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
চলতি বছর না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা...
স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। রুলের বিষয়ে জেনে বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশগুলোতে কী অবস্থা আছে...
একটার পর একটা হামলা, একটার পর একটা বিস্ফোরণ; আর প্রতিবারই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। এবার ইরান একের পর এক এমন সামরিক অভিযান শুরু করেছে, যা শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, পুরো পশ্চিমা...
লোডিং...

এলাকার খবর